শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

হ্যাটট্রিক বেশি কার, মেসি না রোনালদোর?

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো—গত এক দশকেরও বেশি সময় ধরে ফুটবলের বেশিরভাগ তুলনাই হয়েছে এ দুজনের মধ্যে। এর মধ্যে একটি তুলনা না করলেই নয়। সেটি হলো হ্যাটট্রিক। পেশাদার ফুটবলে মেসি ও রোনালদোর মধ্যে কে বেশি হ্যাটট্রিক করেছেন?

গতকাল শনিবারই ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার রোনালদো। গত কিছুদিন ধরে সমালোচনায় বিদ্ধ হওয়া রোনালদো কাল হ্যাটট্রিক করেছেন নরিচ সিটির বিপক্ষে। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটিতে ৩-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে গত ১২ মার্চ টটেনহ্যাম হটস্পারের বিপক্ষেও ঘরের মাঠের হোম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। সবমিলে পেশাদার ফুটবলে ৬০টি হ্যাটট্রিক করেছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

স্প্যানিশ সংবাদমাধ্যম গোল ডটকমের প্রতিবেদন অনুসারে, এই দিক থেকে মেসির চেয়ে এগিয়েই আছেন রোনালদো। ক্যারিয়ারে ৬০টি হ্যাটট্রিক করেছেন রোনালদো আর মেসি করেছেন ৫৪টি। তবে ফুটবলে ৫০-এর বেশি হ্যাটট্রিক করা তারকা মাত্র তাঁরা দুজনই।

রোনালদো তাঁর ৬০টি হ্যাটট্রিকের মধ্যে ৪৪টি করেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে, ১০টি করেছেন নিজ জাতীয় দল পর্তুগালের বিপক্ষে আর সমান তিনটি করে করেছেন জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে।

মেসি ও রোনালাদোর পর তৃতীয় সর্বোচ্চ হ্যাটট্রিক করা ফুটবলার হলেন বায়ার্ন মিউনিখের রবার্তো লেভানদোভস্কি। পোলিশ এই স্ট্রাইকার করেছেন ২৯টি হ্যাটট্রিক। এর পরেই অবস্থান অ্যাথলেটিকো মাদ্রিদের লুইস সুয়ারেজের। উরুগুয়ের এই তারকা ফুটবলার করেছেন ২১টি হ্যাটট্রিক।

এক নজরে হ্যাটট্রিকে এগিয়ে থাকা সেরা ১০ ফুটবলার :

১. ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড) : ৬০টি হ্যাটট্রিক।

২. লিওনেল মেসি (পিএসজি) : ৫৪টি হ্যাটট্রিক।

৩. রবার্তো লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ) : ২৯টি হ্যাটট্রিক।

৪. লুইস সুয়ারেজ (অ্যাথলেটিকো মাদ্রিদ) : ২১টি হ্যাটট্রিক।

৫. হ্যারিকেন (টটেমহ্যাম) : ১৮টি হ্যাটট্রিক।

৬. মারিও গোমেজ (সাবেক জার্মান ফুটবলার) : ১৮টি হ্যাটট্রিক।

৭. সার্জিও আগুয়েরো (সাবেক আর্জেন্টাইন ফুটবলার) : ১৮টি হ্যাটট্রিক।

৮. জ্লাতান ইব্রাহিমোভিচ (এসি মিলান) : ১৭টি হ্যাটট্রিক।

৯. এদিনসন কাভানি (ম্যানচেস্টার ইউনাইটেড) : ১৫টি হ্যাটট্রিক।

১০. পিয়ের-এমেরিক অবামেয়াং (বার্সেলোনা) : ১২ টি হ্যাটট্রিক।

সম্পর্কিত খবর