শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ইউক্রেন যুদ্ধে আরেক রুশ জেনারেল নিহত

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সশস্ত্র বাহিনীর অষ্টম সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার ভ্লাদিমির পেট্রোভিচ ফ্রোলভ নিহত হয়েছেন। রুশ সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলোভ এ খবর নিশ্চিত করে বলেন, ভ্লাদিমির পেট্রোভিচ ফ্রোলভ ইউক্রেন যুদ্ধে বীরত্বপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন।

গভর্নর আলেকজান্ডার বেগলোভ বলেন ফ্রোলভ ‘দোনবাসের শিশু, নারী আর বৃদ্ধরা যেন আর বোমার শব্দ না শোনেন যে জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।’

ইউক্রেন যুদ্ধে রুশ জেনারেলসহ বেশ কয়েকজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা নিহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধক্ষেত্রে উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিহতের ঘটনা সরাচর ঘটে না। তাই পশ্চিমাদের ধারণা কয়েকটি এলাকায় স্থবির হয়ে যাওয়া লড়াইয়ে গতি সঞ্চারের জন্যই সম্মুখযুদ্ধে যাচ্ছেন রাশিয়ার উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারা।

রুশ বাহিনী কিয়েভ ও এর আশপাশের বেশ কয়েকটি শহরে তাদের আক্রমণ জোরদার করেছে। শনিবার যুদ্ধের ৫২তম দিন নতুন করে তাদের আক্রমণাত্মক হামলার পরিমাণ অনেকটা বেড়েছে।

কৃষ্ণসাগরের যুদ্ধজাহাজ হারানোর কারণে এবং রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের ‘আগ্রাসনের’ কারণে ক্ষুব্ধ রাশিয়ার সামরিক কমান্ড ইউক্রেনের রাজধানীতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।

মস্কোর কর্মকর্তারা বলেছেন, তারা শুধু ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা করছে।

প্রকৃত অবস্থা যদিও ভিন্ন। প্রতিদিন হামলায় অসংখ্য বেসামরিক নাগরিক মারা যাচ্ছে। শনিবারও উত্তর-পূর্ব ইউক্রেনের শহর খারকিভের একটি আবাসিক এলাকায় রকেট হামলায় এক শিশুসহ কমপক্ষে ৯ জন মারা গেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কিয়েভের ঠিক পাশের শহর ও গ্রাম থেকে রুশ সেনা পিছু হটার পর ইউক্রেনের কর্তৃপক্ষ ৯০০টিরও বেশি বেসামরিক মানুষের লাশ খুঁজে পাওয়ার কথা জানিয়েছে। নিহতদের বেশিরভাগকে গুলি করে হত্যা করা হয়েছে।

সম্পর্কিত খবর