শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ প্রত্যাশা করে না বাংলাদেশ

বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ প্রত্যাশা করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

রোববার (১৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।

শাহরিয়ার আলম বলেন, ওই রিপোর্টে এমন কিছু বিষয় আছে, যা বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে যায় না। এ ছাড়া যেসব সোর্স থেকে তথ্য নেওয়া হয়েছে সেগুলো দুর্বল।

প্রতিবেদনে সমকামিতা অপরাধ এবং এ কারণে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এমন দাবি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এটি বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না। এটি সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

রাজনৈতিক এজেন্ডা থেকে এসব তথ্য অপারেট করা হয় মন্তব্য করে তিনি বলেন, দেশের আভ্যন্তরীণ ব্যবস্থাপনার পুরো দায়িত্ব বাংলাদেশ সরকারের। এসব বিষয়ে নিয়ে অন্য কারও কাছে থেকে কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করে না বাংলাদেশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ৫০ বছরে বিশেষ করে গত এক দশকে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নতি করলেও পুরো প্রতিবেদনে এ সম্পর্কে ভালো কিছু বলা হয়নি।

প্রতিবেদনটি নিয়ে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে জানিয়ে শাহরিয়ার আলম বলেন, প্রতিবেদনের অসঙ্গতিপূর্ণ তথ্য এবং অন্যান্য তথ্যগুলো কেন দেওয়া হলো, সেগুলো জানতে চাওয়া হবে। যেসব ক্ষেত্রে কাজ করার সুযোগ আছে সেসব ক্ষেত্রে তাদের সঙ্গে আলোচনা হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ২০২১ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ৭৪ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

 

সম্পর্কিত খবর