শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

এমআইএসটির আসন সংখ্যা বাড়ানো প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) আসন সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হলে দেশে আরও বেশি দক্ষ জনশক্তি সৃষ্টি করা সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) আয়োজিত দু’দিনব্যাপী ‘এমআইএসটি জব ফেয়ার-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের মানসম্পন্ন একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সবার কাছে পরিচিত। এ প্রতিষ্ঠান থেকে প্রতিবছর শিক্ষা গ্রহণ করে দেশে-বিদেশে ছেলে-মেয়েরা সুনামের সঙ্গে দায়িত্বপালন করছে। আমাদের দেশে এখনও দক্ষ জনশক্তির ঘাটতি রয়েছে। বিদেশ থেকে অনেক বৈদেশিক মুদ্রা ব্যয় করে জনশক্তি এনে সে ঘাটতি পূরণ করতে হচ্ছে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা এবং মানুষের অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন। তিনি দেশের জন্য জীবনের শ্রেষ্ঠ সময়গুলো জেলে কাটিয়েছেন। বঙ্গবন্ধুর আহবানে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমি অনেক ভাগ্যবান বাবার সঙ্গে একসঙ্গে যুদ্ধ করেছি। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য একটি গোষ্টি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, কিন্তু তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। সেদিন তারা জয় বাংলা শ্লোগানকে রাতারাতি বদলীয়ে বাংলাদেশ জিন্দাবাদ করেছিল। কিন্তু তাদের সে অপচেষ্টা সফল হয়নি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথেই এগিয়ে যাচ্ছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) এর মতো শিক্ষা প্রতিষ্ঠান দেশে বেশি প্রয়োজন। এখানে কোন সেশন জট নেই। কোভিড-১৯ পরিস্থিতিতেও অন লাইনে শিক্ষা কার্যক্রম চালু ছিল। চার বছরেই গ্রাজুয়েশন সম্পন্ন করে কাজে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছে। এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা এবং মানবিক গুনাবলীর শিক্ষা দেওয়া হয়। যা একজন মানুষের জীবনে খুবই প্রয়োজন।

উল্লেখ্য, এমআইএসটি জব ফেয়ার-২০২২ বৃহস্পতিবার শুরু হয়ে শুক্রবার শেষ হবে। এমআইএসটি’র মোট ১২ বিভাগের সঙ্গে সমন্বয় করে দেশের খ্যাতিমান ৯০টি প্রতিষ্ঠান মেলায় অংশ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর