টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই তামিম-শরিফুল
ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। টসে জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক সৌরভ। ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। মুমিনুল জানান, পেটের সমস্যায় এ ম্যাচে খেলতে পারছেন না ওপেনার তামিম ইকবাল।
তিন পেসার ও এক স্পিনার নিয়ে খেলবে বাংলাদেশ। তাসকিন, ইবাদতের সঙ্গে রয়েছেন খালেদ আহমেদ। ফিটনেস ইস্যুতে শরিফুল ইসলামকে নিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, লিটন দাস, ইয়াসির আলী, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন।



