শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

হুড়োহুড়ি করে একসঙ্গে এক মাসের পণ্য কিনবেন না

পবিত্র মাহে রমজানকে ঘিরে দেশবাসীকে একসঙ্গে এক মাসের খাদ্যপণ্য কিনতে নিষেধ করেছেন সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, রমজানে হুড়োহুড়ি করার কিছু নেই। যতটুকু প্রয়োজন, ততটুকু কেনাই ভালো। একসঙ্গে এক মাসের বাজার করারও দরকার নাই। আমাদের প্রচুর সাপ্লাই রয়েছে। বাজারে যে স্টক রয়েছে, তাতে ঘাটতি হবে না।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সেখানে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং আয়োজিত মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।

টাকার বিনিময়ে বিভিন্ন স্থানে টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণের অভিযোগ প্রসঙ্গে টিপু মুনশি বলেন, ‌এক কোটি মানুষকে টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। আমরা দুই দুইবার এক কোটি মানুষকে পণ্য দিব। যেসব জায়গা থেকে কার্ড বিতরণে অভিযোগ উঠেছে, তা তদন্ত করা হচ্ছে। আদৌ কোথাও অনিয়ম হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের কাছে যে রিপোর্ট আছে, নট ইভেন ওয়ান পারসেন্ট কমপ্লিন আছে। নাইনটি নাইন পারসেন্ট পারফেক্টলি হয়েছে। তারপরও কোথাও যদি অনিয়ম থাকে, আমরা ব্যবস্থা নিব।

সরকারের কঠোর নির্দেশনার পরও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করাসহ বাজার মনিটরিং ঠিক মতো না হওয়ার কারণ জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‌তেলসহ বেশ কিছু পণ্যের দাম কমেছে। বাজার পরিস্থিতি সম্পর্কে আমার কাছে প্রতি এক-দেড় ঘণ্টা পর পর রিপোর্ট আসে। আমরা মূল্য বেধে দিয়েছি ১৬৮ টাকা, এখন তার চেয়েও কমে ১৬৫ টাকায় তেল বিক্রি হচ্ছে। তবে কোথাও ১৬৮ টাকার বেশিতে বিক্রি হচ্ছে না। বাজার মনিটরিং চলছে, রমজানে তৎপরতা আরও বাড়ানো হবে।

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবদুল আলীম মাহমুদ, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহেমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশং রংপুর মেট্রোপলিটন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু। আলোচনা সভা শেষে টেলিভিশন ও বেতারের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সম্পর্কিত খবর