শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

ইউক্রেন সংঘাত; খাদ্য সংকট দেখা দিতে পারে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায়

বিশ্বের অন্যতম বৃহত্তম গম রফতানিকারক দেশ রাশিয়া ও ইউক্রেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। অভিযান চালানোর কারণে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। সংঘাতের কারণে ইউক্রেনের রফতানি কার্যক্রমও ব্যাহত হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, এই সংঘাত দীর্ঘসময় ধরে চলতে থাকলে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে খাদ্য সংকট দেখা দিতে পারে। খবর ডয়চে ভেলের।

মিশর বিশ্বের বৃহত্তম গম আমদানিকারক দেশ। চাহিদার ৭০ ভাগ গমই তারা আমদানি করে রাশিয়া ও ইউক্রেন থেকে। তিউনিশিয়ার তার চাহিদার ৮০ ভাগ আমদানি করে রাশিয়া ও ইউক্রেন থেকে। লেবানন শুধু ইউক্রেন থেকেই ৬০ ভাগ গম আমদানি করে। ইউক্রেনে সংঘাত শুরু হওয়ায় খাদ্যশস্য রফতানি বাধাগ্রস্ত হচ্ছে। এ সংঘাত দীর্ঘ সময় ধরে চলতে থাকলে পরিস্থিতির আরও অবনতি হবে।

চীন ও ভারতের পর রাশিয়া বৃহত্তম গম উৎপাদক ও রফতানিকারক দেশ। ইউক্রেনও বিশ্বের অন্যতম বৃহত্তম গম রফতানিকারক দেশ। আগামী মৌসুমে ইউক্রেনের কৃষকরা গম উৎপাদন শুরু করতে পারবেন কী না কিংবা পারলেও উপযুক্ত অবকাঠামো পাবেন কী না- তা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে।

সম্পর্কিত খবর