শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

কমলগঞ্জে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

কমলগঞ্জের শমসেরনগরের কেছুলুটি গ্রামে নিখোঁজের দুই ঘন্টা পর বস ঘরের পিছনের এক গর্তে মিলল ফাতেমা জান্নাত মৌ (৬) নামের এক শিশুর ক্ষতবিক্ষত গলাকাটা লাশ।

বুধবার (৯ মার্চ) বিকলে ৫টায় নিখোঁজের পর সন্ধ্যা ৭টার দিকে বসতঘরের পিছনের এক গর্ত মিলে শিশুটির রক্তাক্ত মরদেহ। রাতেই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মৌ কমলগঞ্জের শমসেরনগরের কেছুলুটি গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। সে কেছুলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
নিহত শিশুর বাবা ফরিদ মিয়া জানান, বুধবার আছরের নামাজের সময় বিকাল ৫টা থেকে তার মেয়ে মৌ’কে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টার দিকে বসতঘরের পিছনের একটি গর্তে তার গলাকাটা ও পেট ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন। পরে ঘটনাটি পুলিশকে জানালে রাত ৯টার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করেন। স্থানীয়দের কাছে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলছাত্রী শিশুটিকে গলাকেটে এবং পেট কেটে নারীভুড়ি ক্ষতবিক্ষত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কমলগঞ্জের শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে। লাশের ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।।

সম্পর্কিত খবর