শিরোনাম
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসির
down of head

এবার বাড়লো আলুর দাম

দেশের বাজারে লাগামহীনভাবে বেড়েই চলেছে দ্রব্যমূল্য। একের পর এক বাড়ছে চাল, ডাল, তেল, পিয়াজসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম। এবার বেড়েছে আলুর দাম। এক সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এই সবজিটির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। আর লাল আলুর দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, সব জিনিসের দাম বাড়ছে, আলুর উপরও এর প্রভাব পড়েছে। আমরা পাইকারি বাজার থেকে বেশি দাম কিনে আনি, তাই বেশি দামে বিক্রি করছি। আড়তদাররা বলছেন, ক্ষেত থেকে আলু তোলার সময়ে বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে। এ কারণে আলু পচে গেছে।

ফলে চাহিদা অনুসারে সরবরাহ কমেছে। এতে আলুর দাম বাড়তে শুরু করেছে।

সরেজমিন দেখা যায়, রাজধানীতে প্রকারভেদে সাদা আলু বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে ২৫ টাকা কেজিতে। আর লাল আলু বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা কেজিতে। এর আগের সপ্তাহে সাদা আলু বিক্রি হয়েছিল ১৫ টাকা কেজিতে। আর লাল আলু বিক্রি হয়েছিল ২০ টাকা কেজিতে। অর্থাৎ সাদা আলু কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। আর লাল আলুর দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। রমজানের আগেই আলুর দাম আরও বাড়ার শঙ্কা ক্রেতা ও ব্যবসায়ীদের।

সম্পর্কিত খবর