শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ইউক্রেনকে সাহায্যের আকুতি এক কাশ্মীরি গৃহবধূর

রুশ সেনা বাহিনীর অবিরাম ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের কিয়েভ, খারকিভসহ একাধিক বড় শহর।

ইউক্রেনে রুশ সমরাভিযান থামার নাম নেই। গত ১০ দিনেই বদলে গেছে গোটা দেশের চেহারা।

এই অসম যুদ্ধে ইউক্রেনকে যেভাবেই হোক সাহায্য করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আকুতি জানিয়েছেন ইউক্রেন বংশোদ্ভূত কাশ্মীরের গৃহবধূ ওলিজা।

কাশ্মীরি এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় ওলিজার। বিয়ের পর থেকেই জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় থাকেন তিনি। ইউক্রেনে থাকেন তার পরিবার-পরিজন। খবর আনন্দবাজার পত্রিকার।

ওলিজা বলছেন, ‘ভীষণ দুশ্চিন্তায় আছি। আমার গোটা পরিবার ওখানে। কী অবস্থায় ওরা আছেন, কিছুই বুঝতে পারছি না।’

ভারতীয় একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ও ভারত সরকারের উদ্দেশে আবেদন জানান ওলিজা।

তিনি বলেন, ‘যে ভাবেই হোক আপনারা ইউক্রেনকে সাহায্য করুন। ইউক্রেনের মানুষ শান্তিতে থাকতেই পছন্দ করেন।’

গণতন্ত্র আর শান্তি প্রতিষ্ঠার জন্য আজ লড়ছে আমাদের দেশ। আমরা মন থেকে স্বাধীন। রাশিয়াকে আমাদের ঘরে ঢুকতে দেব না আমরা।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতির আবহে শুরু থেকেই ভারসাম্য রক্ষা করে চলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। জাতিসংঘে রাশিয়ার বিরোধিতা করে আনা প্রস্তাবের ভোটাভুটিতে ভারত অংশ না নিলেও সেনা অভিযানের বিরোধিতা করতে দেখা গেছে ভারতীয় প্রতিনিধিদের।

পাশাপাশি ইউক্রেনকে ত্রাণ ও ওষুধপত্র দিয়ে সাহায্য করারও সিদ্ধান্ত নিয়েছে ভারত।

 

সম্পর্কিত খবর