শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

শিশুপুত্রের মৃত্যুর খবর শুনে ফেরার পথে দুর্ঘটনায় মারা যান পিতাও

কর্মস্থল মাদ্রাসায় বসেই পানিতে ডুবে শিশুপুত্রের মৃত্যুর খবর পান। দ্রুত মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস- পথিমধ্যে দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষক পিতাও নিহত হন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে।

নোয়াখালীর সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের জগতপুর গ্রামের পুকুরে পড়ে জাকারিয়া (২) নামের শিশুর মৃত্যু হয়। সংবাদ পেয়ে লক্ষ্মীপুর জেলার কমলনগর থেকে বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনায় শিশুটির বাবা মাওলানা আজগর আলীর (৩৫) মৃত্যু হয়।

মাওলানা আজগর আলী কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের আজহারুল উলুম মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি সদর উপজেলার পূর্ব চর মটুয়া ইউনিয়নের জগতপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে।

আজগর আলীর সহকর্মী আবদুর রহমান জানান, দক্ষিণ জগতপুর গ্রামের মাওলানা আজগর আলীর শিশুপুত্র জাকারিয়া নানার বাড়ি কালাদরাপ ইউনিয়নের মাদারবাড়ি এলাকায় মায়ের সাথে বেড়াতে যায়। শনিবার দুপুরের দিকে জাকারিয়াকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে জাকারিয়াকে বাড়ির পুকুরে মৃত অবস্থায় স্বজনরা দেখতে পান।

আবদুর রহমান আরো বলেন, সন্তানের মৃত্যুর সংবাদ পেয়ে কমলনগর থেকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন আজগর আলী। আমিনবাজার নামক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে বিকেল সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।

সম্পর্কিত খবর