শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন শিগগিরই

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪শে মার্চে। তাই খুব শিগগিরই মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করবে পরিবার। এর পাশাপাশি উন্নতি চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়েও আবেদন করা হবে বলে খালেদা জিয়ার পরিবার ও আইনজীবীদের সূত্রে এ তথ্য জানা গেছে।

নাম না প্রকাশ করার শর্তে রোববার সকালে খালেদা জিয়ার এক আইনজীবী গণমাধ্যমকে বলেন, মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য সরকারের কাছে প্রতিবার পরিবারের পক্ষ থেকেই আবেদন করা হয়। এবার তাই হবে। আমরা প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রেডি করে দেই। সবকিছু রেডি করে ম্যাডামের পরিবারের কাছে পাঠানো হয়েছে। শুধু পরিবার থেকে ওনার বোন অথবা ভাই স্বাক্ষর করার পর সময় করে আবেদন করবেন। আশা করছি খুব শিগগিরই আবেদন করা হবে।
এছাড়া চিকিৎসকের পরামর্শ নিয়ে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্যেও আবেদন করা হতে পারে বলে জানিয়েছেন এ আইনজীবী।

এদিকে মুক্তির আবেদনের বিষয়ে খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম বলেন, তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা খারাপ। তার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য আবেদন করতেই হবে। তবে, কবে আবেদন করার হবে এখনও ঠিক হয়নি। শামীম (ভাই শামীম ইস্কাদার) বিষয়টি দেখছে।
তিনি আরও বলেন, বিদেশে পাঠানোর জন্য সরকারের কাছে আবেদন করাই আছে। কিন্তু সরকার অনুমোদন করছে না। আগামীতে কী করা যায় সেটি ভাবা হচ্ছে।

চিকিৎসক সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে দেখতে নিয়মিত গুলশানের বাসা ফিরোজায় যান চিকিৎসকরা। চিকিৎসদের মধ্যে নিয়মিত বাসায় যান ডা. এজেডএম জাহিদ হোসেন ও ডা. মামুন। এছাড়া বোর্ডের ডাক্তাররা তাকে শিডিউল অনুযায়ী দেখতে যান। খালেদা জিয়ার শারিরীক অবস্থার তেমন উন্নতি নেই বললেই চলে। তার পা ফুলে গেছে। হাঁটা-চলা করতে সমস্যা হচ্ছে।

উল্লেখ্য, দেশে করোনা মহামারি দেখা দিলে ২০২০ সালের ২৫শে মার্চ দুই শর্তে সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১-এ সাজা স্থগিত দেখিয়ে এই পর্যন্ত চার দফায় এই মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

সম্পর্কিত খবর