শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

স্বামীর সঙ্গে সংসার করতে চান, অনশনে স্ত্রী

স্বামীর সঙ্গে সংসার করতে চান। সে কারণেই অনশনে বসেছেন প্রথম স্ত্রী। মঙ্গলবার দুপুর ২টা থেকে অনশনে বসেন তিনি। এই ঘটনা পশ্চিমবঙ্গের ডোমকল থানার আলীনগর এলাকার। গোলাম সারুয়ার নামের এক ব্যক্তির বাড়ির সামনে অনশনে থাকতে দেখা গেছে তার প্রথম স্ত্রী রেহেনা পারভিনকে।

দুপুর গড়িয়ে বিকেল, তারপর সন্ধ্যা তবুও বাড়ির দরজা না খোলায় গেটের সামনেই সন্তানকে নিয়ে বসে পড়েন। এই শীতের মধ্যেও এমনটা করতে বাধ্য হয়েছেন তিনি।

দীর্ঘ সময় পর ঘটনাস্থানে ডোমকল থানার পুলিশ গিয়ে অনশনে থাকা অবস্থায় ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কয়েক বছর আগে নিজেদের পছন্দে বিয়ে করেন তারা। এরপর তাদের ঘর আলো করে সন্তানের জন্ম হয়। সবকিছু ভালোই চলছিল।

কিন্তু হঠাৎ করেই সাজানো স্বপ্ন ভেঙে গেলো। প্রথম স্ত্রী বাবার বাড়ি চলে আসায় আবার বিয়ে করেছেন গোলাম সারুয়ার। তার প্রথম স্ত্রী তার বিরুদ্ধে এমন অভিযোগই তুলেছেন।

ওই নারীর বাবা বলেন, মেয়েকে তার স্বামীর সংসারে দেওয়ার জন্য নিয়ে এসেছি। কিন্তু দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির গেট খোলেনি কেউ। তাই মেয়ে অনশনে বসেছে।

সম্পর্কিত খবর