শিরোনাম
৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীরবিডিনিউজের প্রধান সম্পাদক আর নেইময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭দেশে ভূমিকম্প অনুভূত
down of head

ক্রমেই বাড়বে তাপমাত্রা

শীতের তীব্রতা কমার সঙ্গে সঙ্গে ক্রমেই বাড়ছে রাতের তাপমাত্রা। আগামী দিনগুলোতে এ ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার যা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া গণমাধ্যমকে বলেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে।

আগামী তিনদিন দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

এছাড়া আগামী সপ্তাহের শুরুর দিকে অর্থাৎ ২০ ও ২১ ফেব্রুয়ারির (রোব ও সোমবার) দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়ে আবহায়া অধিদপ্তর।

সম্পর্কিত খবর