শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আসন্ন রমজানে চালের দাম বাড়বে না: খাদ্য সচিব

মার্চ মাস থেকে খোলাবাজারে খাদ্যবান্ধব কর্মসূচি বাড়ানো হবে বলে জানিয়েছেন খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। তিনি বলেন, ‘আসন্ন রমজানে চালের দাম বাড়বে না বলে আশ্বস্ত করতে পারি। তারপরও প্রয়োজনে ওএমএস এর পরিমাণ আরও বাড়ানো হবে। বর্তমানে সারাদেশে ২ হাজার ওএমএস সেন্টার আছে।

দেশে এবার যথেষ্ট উৎপাদন হয়েছে। মজুতও সর্বোচ্চ।’

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সচিব বলেন, ‘মোটা চালের দাম বাড়েনি। চিকন চালের দাম বেড়েছে। চিকন চালের চাহিদা অস্বাভাবিক হারে বেড়ে গেছে। চিকন চালের উৎপাদনের তুলনায় ভোক্তা বেশি। কৃষি মন্ত্রণালয়কে চিকন চালের উৎপাদন বাড়াতে বলেছি। চিকন চালের উৎপাদন বাড়াতে কৃষি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।’

এই কর্মকর্তা বলেন, ‘চাল আমদানি করলে দাম কমবে। খাদ্য মন্ত্রণালয়ের আমদানির সিদ্ধান্ত আছে, তবে সরকার আমদানির অনুমতি দেয়নি। দাম আরও বাড়লে আমদানি করা হবে। আমদানির অনুমতি দিলে শুল্ক কমাতে হবে।’

তিনি বলেন, ‘চালের তুলনায় আটার দাম বেশি বেড়েছে। কারণ আটার চাহিদার বেশির ভাগই আমদানি করতে হয়। আমদানিতে এখন খরচ বেড়ে গেছে।’

মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, ‘কতটা লাভে বিক্রেতা পণ্য বিক্রি করবে এর কোনও নীতিমালা না থাকায় বাজার নিয়ন্ত্রণ করা কঠিন। তবে সরবরাহ আর উৎপাদন বাড়িয়ে চালের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব। মন্ত্রণালয় সরু চাল আমদানি করে বাজার নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, কিন্তু সরকার সরু চাল আমদানির অনুমতি দিচ্ছে না।’

সম্পর্কিত খবর