শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ব্যাংকের নতুন বেতন কাঠামো দ্রুত বাস্তবায়নের দাবি বিডব্লিউএবির

বাংলাদেশ ব্যাংক ঘোষিত নতুন বেতন কাঠামো দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি)। সংগঠনটির সভাপতি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক প্রধান নির্বাহী কাজী মো. শফিকুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পাশাপাশি ব্যাংকগুলোর কাছে ছয়টি দাবি করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। বিবৃতিতে বলা হয়, দ্রব্যমূল্য ও মুদ্রাস্ফীতি বিবেচনায় সরকারি-বেসরকারি বা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানেও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনা করে পুনর্নির্ধারণ করা হয়। এ সাপেক্ষে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশকে (এবিবি) বিষয়গুলো বিবেচনার অনুরোধ জানিয়েছে।

দাবিগুলো হলো ,ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলার দ্রুত বাস্তবায়ন করা। বেতন কাঠামো সহজ করতে ব্যাংকগুলোর কর্মকর্তাদের পদবি বিন্যাস এভাবে প্রণয়ন করাÑশিক্ষানবিশ অফিসার, অফিসার, সিনিয়র অফিসার, প্রিন্সিপাল অফিসার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও।

এ ছাড়া রয়েছে সব ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করা। সব ব্যাংকে একই ধরনের পদোন্নতি নীতিমালা প্রণয়ন ও এ অনুযায়ী অন্তত প্রতি তিন বছর পরপর পদোন্নতি কার্যকর করা। সন্তোষজনক কাজের জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি দুই বছর পরপর অ্যাক্সিলারেটেড পদোন্নতি বিবেচনা করা। প্রত্যেক ব্যাংকের বার্ষিক মুনাফার ভিত্তিতে ইনসেনটিভ বোনাস প্রদান করা।

 

সম্পর্কিত খবর