শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

কারাগারে হামলা-সংঘর্ষে নিহত বেড়ে ৩৩০

যুক্তরাষ্ট্রসমর্থিত কুর্দি বাহিনীর সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের মধ্যে সিরিয়ায় কয়েক দিনের সংঘর্ষে ৩৩০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। কুর্দি বাহিনী স্থানীয় সময় রোববার (৩০ জানুয়ারি) জানিয়েছে যে, তারা টানা কয়েক দিনের লড়াইয়ে আইএস সদস্যদের প্রতিহত করতে পেরেছে।

এক বিবৃতিতে সংগঠনটি লড়াইয়ের সমাপ্তি ঘোষণা করার কথা নিশ্চিত করে। গত বৃহস্পতিবার থেকে কুর্দি ও আইএস যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছিল দেশটিতে। সহিংসতার জেরে হাসাকাহ শহরে কুর্দি পরিচালিত গোরান কারাগারে আইএস সদস্যদের হামলার পর শুরু হয় দু’পক্ষের সংঘর্ষ।

ছয় দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর কুর্দি বাহিনী গত বুধবার কারাগারটি পুনরায় উদ্ধারের কথা জানায়। তবে শনিবার পর্যন্ত সংঘর্ষ চলে কুর্দি বাহিনী ও আইএস সদস্যদের মধ্যে।

ব্রিটেনভিত্তিক একটি সংগঠনের দাবি, সংঘর্ষে ৩৩২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৪৬ জন আইএস সদস্য, ৭৯ জন কুর্দি বাহিনীর সদস্য। সংঘর্ষের সময় সাতজন বেসামরিক লোকও নিহত হয়েছেন।

যুদ্ধ পর্যবেক্ষণকারী সংগঠনগুলো বলছে, এক রাতের মধ্যে রোববার ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়। কারাগারের ভেতরে ও বাইরে মরদেহগুলো পড়ে ছিল বলে জানায় তারা।

গত শুক্রবার কারাগারে হামলার দায় স্বীকার করে আইএস। আইএসের মুখপত্র হিসেবে পরিচিত আমাক জানিয়েছে, আইএস সদস্যরা কারাগারে দুটি আত্মঘাতী বোমা হামলার মধ্য দিয়ে ওই অভিযান শুরু করে। এ অভিযানে তারা তাদের কয়েকশ সদস্যকে মুক্ত করেছে।

তিন বছর আগে সিরিয়ায় আইএসের পতনের পর এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা বলে জানা গেছে। ২০১১ সালের পর থেকে সিরিয়ায় শুরু হয় রাজনৈতিক সহিংসতা। এ পর্যন্ত দু’পক্ষের লড়াইয়ে বহু মানুষের প্রাণ গেছে দেশটিতে।

 

সম্পর্কিত খবর