শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

দুদক কর্মকর্তার বাসায় গিয়ে হত্যার হুমকি কর্ণফুলী গ্যাসের সাবেক এমডির

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে চট্টগ্রাম থেকে গত ২০২১ সালের জুনে পটুয়াখালীতে বদলি হওয়া দুদকের আলোচিত এই কর্মকর্তা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জানা যায়, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (কেজিডিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান তার এক সহযোগীকে নিয়ে রোববার সন্ধ্যা ৭টার দিকে শরীফ উদ্দিনের চট্টগ্রাম নগরের খুলশী থানার বাসায় গিয়ে হত্যার হুমকি দেন। হুমকি পেয়ে খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দুদকের এই কর্মকর্তা।

জিডিতে মোহাম্মদ শরীফ উদ্দিন উল্লেখ করেন, তিনদিনের ছুটিতে আমি পটুয়াখালী থেকে চট্টগ্রামের বাসায় আসি। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে বাসায় আসেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি.(কেজিডিসিএল) এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান চৌধুরী ও আরও একজন সহযোগী। আইয়ুব খান চৌধুরী দারোয়ানের উপস্থিতিতে বলেন, আমার কারণে তাঁর জীবন ধ্বংস হয়েছে। আমি নাকি তাঁর বিরুদ্ধে নিউজ করিয়েছি। দুদকে আমি কিভাবে চাকরি করি দেখে নেবে। চট্টগ্রামে দায়িত্ব পালনকালে তাঁর মতো অনেকের জীবন ধ্বংস করেছি আমি।

জিডিতে শরীফ উদ্দিন আরও উল্লেখ করেন, একপর্যায়ে তারা ফোন দিয়ে বাইরে থেকে লোক নিয়ে আসে।

তখন আমাকে ও আমার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকিও দেয়। আমি গেটে তালা দিয়ে তাদেরকে বের হয়ে যেতে বলি। পরে আইয়ুব খান চৌধুরীকে শান্ত হয়ে আমি জিজ্ঞাসা করি, কেন তিনি এই ধরনের অশোভন আচরণ করলেন? তখন আইয়ুব খান স্যরি বললেন। কিন্তু তার গতিবিধি ও উদ্দেশ্যে সন্দেহজনক। আমার যে কোন ক্ষতি করতে পারেন তারা।

এই বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘হত্যার হুমকির বিষয়ে একটি জিডি নিয়েছি। এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, মো. শরীফ উদ্দিন দুদক চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক হিসেবে কর্মরত থাকাকালীন সময়ে এখানকার দুর্নীতিবাজ প্রভাবশালীদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের ও গ্রেপ্তার করে আলোচনায় আসেন। কর্ণফুলী গ্যাসের তৎকালীন এমডি আইয়ুব খানের বিরুদ্ধেও দুর্নীতি, অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছিলেন তিনি।

সম্পর্কিত খবর