down of head

কুমিল্লায় ব্যবসায়ীর উদ্ধার লাশ

কুমিল্লা নগরীর নুরপুর চৌমুহনী এলাকায় নিজ বাসা থেকে গোলাম রাফি সারোয়ার নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার মৃত আনোয়ার হেসেনের ছেলে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রোববার রাতে দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, রাফি পেশায় মোবাইল ফেক্সিলোডের ব্যবসায়ী। শনিবার তার মা সৈয়দা আক্তারের সঙ্গে এক আত্মীয়ের বাসায় গিয়ে রাতে একা বাসায় চলে আসেন। পরে রাতে তিনি একাই বাসায় ছিলেন। রাত ৯ টার দিকে তার মা বাসায় ফিরে ছেলের গলাকাটা মরদেহ দেখতে পান।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে রোববার ভোরের দিকে এ খুনের ঘটনা ঘটেছে। এখনো হত্যার মোটিভ জানা যায়নি। হত্যাকা-ের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে সিআইডির ক্রাইমসিন ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত জব্দ করেছে।

সম্পর্কিত খবর