শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সূচকের পতন অব্যাহত

ডিসেম্বরে ব্যাংক ক্লোজিংয়ের কারণে বর্তমানে পুঁজিবাজারে আগের তুলনায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা কম। তাছাড়া সূচক আরো পয়েন্ট হারাতে পারে এ শঙ্কায় বাজারে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণও কমেছে। সাউডলাইনে থেকে তারা বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এতে সূচকের পাশাপাশি দৈনিক লেনদেনের পরিমাণও হাজার কোটি টাকার নিচে নেমে গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্সে গতকাল লেনদেনের প্রথম ৯ মিনিট পর্যন্ত সামান্য উত্থান-পতনে ছিল। তবে এরপরে সূচকে বড় পতন শুরু হয়। এক পর্যায়ে ১০টা ৩৫ মিনিটে গিয়ে ৩৭ পয়েন্ট হারায় সূচক। পরে উত্থান-পতনের মধ্য দিয়ে আবারো লেনদেন চলতে থাকলেও ২টা ৫ মিনিটে আবারো বড় আকারে পতন হয় সূচকে। এ সময় সূচক কমে ৬৬ পয়েন্ট এবং শেষ পর্যন্ত পতনের মধ্য দিয়েই লেনদেন শেষ হয়। দিনশেষে ডিএসইএক্স ৪৬ দশমিক ৬৭ পয়েন্ট কমে ৬ হাজার ৭৩৭ পয়েন্ট দাঁড়ায়। আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৭৮৩ পয়েন্টে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি), বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও গ্রামীণফোন লিমিটেড।

ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ১০ দশমিক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৪৩৩ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল ১ হাজার ৪৪৩ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ১৯ পয়েন্ট কমে গতকাল ২ হাজার ৫২৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল ২ হাজার ৫৪৮ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৮০৭ কোটি টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৮৬ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১০০টির, কমেছে ২৪১টির আর অপরিবর্তিত ছিল ৩৩টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৩৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বিবিধ খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ দশমিক ৯২ শতাংশ দখলে নিয়েছে ব্যাংক খাত। গতকাল পাট খাতের শেয়ারে সবচেয়ে বেশি ৩ দশমিক ১ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। ঋণাত্মক রিটার্নের দিক দিয়ে শীর্ষে ছিল আইটি খাত, ২ দশমিক ২ শতাংশ।

দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসইতে) প্রধান সূচক সিএসসিএক্স গতকাল দিনের ব্যবধানে ৮৪ পয়েন্ট কমে ১১ হাজার ৭৭৮ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ৮৬২ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৯৩টির আর অপরিবর্তিত ছিল ২৭টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ৯১ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫৫ কোটি টাকা।

 

সম্পর্কিত খবর