শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ভুট্টা ও গম রফতানি সীমিত করবে আর্জেন্টিনা

২০২১-২২ মৌসুমে ভুট্টা ও গম রফতানি সীমিত করার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা সরকার। উদ্দেশ্য স্থানীয় বাজারে খাদ্যশস্যের তীব্র সংকট মোকাবেলা করা। খবর নাসডাক ও রয়টার্স।

সংশ্লিষ্টরা জানান, আর্জেন্টিনা বর্তমানে উচ্চমাত্রার মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করছে। দেশটিতে বেশির ভাগ খাদ্যপণ্যের দামই লাগামহীন। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশটির সরকার স্থানীয় বাজারে খাদ্যশস্য সরবরাহ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। এ কারণেই গম ও ভুট্টা রফতানির যে লক্ষ্যমাত্রা ছিল তা কমিয়ে আনা হয়েছে।

দক্ষিণ আমেরিকার দেশটি বিশ্বের দ্বিতীয় শীর্ষ ভুট্টা রফতানিকারক। একই সঙ্গে অন্যতম গম সরবরাহকারীও। আর্জেন্টিনার সরকারি তথ্যানুযায়ী, চলতি মৌসুমে ভুট্টা রফতানির লক্ষ্যমাত্রা কমিয়ে ৪ কোটি ১৬ লাখ টন নির্ধারণ করা হয়েছে। গম রফতানি লক্ষ্যমাত্রা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১২ লাখ টনে। মৌসুমের এখন পর্যন্ত ১ কোটি ৫৫ লাখ টন ভুট্টা এবং ৯১ লাখ টন গম রফতানি করা হয়েছে।

এদিকে চলতি মৌসুমে আর্জেন্টিনায় ভুট্টা ও গম উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস মিলেছে। বুয়েন্স আয়ার্স গ্রেইনস এক্সচেঞ্জের দেয়া পূর্বাভাস অনুযায়ী, ২০২১-২২ মৌসুমে ভুট্টা উৎপাদন বেড়ে ৫ কোটি ৭০ লাখ টনে পৌঁছতে পারে। আগের মৌসুমে উৎপাদনের পরিমাণ ছিল ৫ কোটি ২৫ লাখ টন। অন্যদিকে গম উৎপাদন ২ কোটি ১০ লাখ টনে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত মৌসুমে কৃষিপণ্যটির উৎপাদনের পরিমাণ ছিল ১ কোটি ৭০ লাখ টন।

সম্পর্কিত খবর