শিরোনাম
icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী
down of head

জিপিএইচ ইস্পাতের এজিএমে ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য জিপিএইচ ইস্পাত লিমিটেডের পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন পেয়েছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির ১৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এটি অনুমোদন করা হয়। অনুমোদনকৃত লভ্যাংশের মধ্যে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।

এর আগে এ বছরের ২৮ অক্টোবর অনুষ্ঠিত পর্ষদ সভা থেকে ২০২০-২১ হিসাব বছরের জন্য এ লভ্যাংশের ঘোষণা দেয় পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্পাত খাতের কোম্পানিটি।

সমাপ্ত হিসাব বছরে জিপিএইচ ইস্পাতের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৬৬ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরে মুনাফা ছিল প্রায় ৩০ কোটি টাকা। সেই হিসাবে মুনাফা বেড়েছে ১৩৬ কোটি টাকার বেশি বা সাড়ে পাঁচ গুণ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৮ পয়সা, যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ৭৯ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৭ টাকা ১ পয়সা।

এর আগে ২০১৯-২০ হিসাব বছরে ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ।

এদিকে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত গতকালের এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, পরিচালক মো. আশরাফুজ্জামান, মো. আবদুল আহাদ, মো. আজিজুল হক, স্বতন্ত্র পরিচালক এমএ মালেক মুখতার আহমেদ এবং নির্বাহী পরিচালক (গ্রুপ) ও কোম্পানি সচিব আবু বকর সিদ্দিক এফসিএমএ।

 

সম্পর্কিত খবর