স্কয়ার ও বেক্সিমকো ফার্মার ক্রেডিট রেটিং প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। কোম্পানি দুটি হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ সেপ্টেম্বর ২০২১ সমাপ্ত হওয়া প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ আনুষঙ্গিক অন্যান্য হালনাগাদ তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।



