শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

অবকাঠামো খাতের উন্নয়নে ১৯২ বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘাটতি রয়েছে

বাংলাদেশের অবকাঠামো খাতের (পানি, জ্বালানি, টেলিযোগাযোগ, বন্দর, রেল প্রভৃতি) উন্নয়নের জন্য ২০১৬-২০৪০ সাল পর্যন্ত প্রায় ৬০ হাজার ৮০০ কোটি ডলারের বিনিয়োগ প্রয়োজন। এ সময়ের মধ্যে উল্লিখিত খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশের সক্ষমতা রয়েছে ৪১ হাজার ৭০০ কোটি ডলার। ফলে দেশের অবকাঠামো খাতের উন্নয়ন নিশ্চিতকরণে প্রায় ১৯ হাজার ২০০ কোটি ডলারের ঘাটতি রয়েছে। গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমানের সাক্ষাত্কালে এমন তথ্য উঠে আসে। এ সময় আরো উপস্থিত ছিলেন ডিসিসিআই সহসভাপতি মনোয়ার হোসেন।

সাক্ষাত্কালে ডিসিসিআই সভাপতি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা গতিশীল রাখতে কার্যকর পুঁজিবাজারের কোনো বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, ‘গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার হাব’-এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবকাঠামো খাতের উন্নয়নের জন্য ২০১৬-২০৪০ সাল পর্যন্ত প্রায় ৬০৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রয়োজন। এ সময়ের মধ্যে বাংলাদেশের সক্ষমতা অনুযায়ী ১৯২ বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘাটতি রয়েছে। অবকাঠামো খাতে এ অর্থায়ন ঘাটতি কমাতে দেশের পুঁজিবাজার অন্যতম উৎস হিসেবে কাজ করতে পারে বলে মন্তব্য করেন ডিসিসিআই সভাপতি।

এ সময় ডিএসই প্রবর্তিত ‘এসএমই বোর্ড’কে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এ কার্যক্রমকে উৎসাহিত করতে ডিএসইর এসএমই প্লাটফর্মে নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ এবং এসএমই বোর্ডে নিবন্ধিত উদ্যোক্তাদের প্রণোদনা হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে করপোরেট কর সুবিধা প্রদান করা যেতে পারে। পুঁজিবাজারে সেকেন্ডারি বন্ড মার্কেটকে আরো কার্যকর করতে এর অবকাঠামো উন্নয়ন, বন্ড চালুকরণ প্রক্রিয়া সহজীকরণ, বন্ড চালুকারী ও বিনিয়োগকারীদের জন্য বিশেষ কর ছাড় এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জনে দেশীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্রেডিট রেটিং এজেন্সি দ্বারা রেটিং ব্যবস্থার প্রবর্তন জরুরি বলে মত দেন তিনি।

বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিং তুলে ধরার লক্ষ্যে বেশ কয়েকটি দেশে রোড শো আয়োজন করা হয়েছে। এছাড়াও বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ বৃদ্ধিতে বেসরকারি খাতকে আরো এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

সম্পর্কিত খবর