down of head

এমটিবি স্মার্ট ব্যাংকিং অ্যাপে বায়োমেট্রিক লগ ইন সুবিধা সংযোজন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এমটিবি স্মার্ট ব্যাংকিং অ্যাপে বায়োমেট্রিক লগ ইন সুবিধার যুক্ত করেছে। নতুন এই সংযোজনের সাথে এমটিবি স্মার্ট ব্যাংকিং অ্যাপ এখন আরো নিরাপদ এবং এই অ্যাপ ব্যবহারকারীরা ফেস আইডি ও টাচ আইডির মাধ্যমে অনেক সহজে ও দ্রুত অ্যাপে লগ ইন করতে সক্ষম হবেন।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান সম্প্রতি এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রযুক্তিগত এই উন্নয়নের উদ্বোধনের ঘোষণা করেন।

এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রুপ ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়ান্স গৌতম প্রসাদ দাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক, কর্পোরেট ও কমার্শিয়াল বিজনেস খালিদ মাহমুদ খান, হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং ডিভিশন শাফকাত হোসেন, ভারপ্রাপ্ত হেড অব ডিজিটাল ব্যাংকিং ডিভিশন খালিদ হোসেন এবং হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট আজম খান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর