শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পুলিশের কোলে শিশুকে রেখে ভোট দিতে গেলেন মা বণিতা

মাগুরার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের জন্য লাইনে দাঁড়িয়েছেন বণিতা খাতুন। কিন্তু কোলের ছোট্ট শিশু আকাশ বারবারই কেঁদে উঠছে। লাইনের আগে-পিছে দাঁড়ানো অন্যরাও এতে বেশ বিরক্ত হয়ে উঠছেন। এ অবস্থায় সেখানে দায়িত্বরত এসআই আশরাফুল আলম কাছে গিয়ে কোলে তুলে নিলেন শিশুটিকে। আর মা বুথে ঢুকলেন ভোট দিতে।

ঘটনাটি মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের।

রোববার তৃতীয় ধাপে মাগুরার শালিখা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আড়পাড়া ইউনিয়নের ভোটগ্রহণ হয়। এ ইউনিয়নের রামকান্তপুর গ্রামের বিপ্লব হোসেন বিশ্বাসের স্ত্রী বণিতা খাতুন সকাল ১০টার দিকে ছোট্ট শিশুটিকে নিয়ে ওই ভোট কেন্দ্রে যান। কিন্তু দীর্ঘ লাইন ধরে এগিয়ে যেতে অনেক সময় পেরিয়ে যাচ্ছে। কোলে ছোট্ট শিশুটি রোদের মধ্যে অতিষ্ঠ হয়ে উঠছে। এ অবস্থায় পুলিশ কর্মকর্তা সহায়তার হাত বাড়িয়ে শিশুটিকে কোলে তুলে নিলে মা ভোট দিতে কক্ষে প্রবেশ করেন।

পুলিশের মানবিকতার এমন দৃশ্যে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়ানো অন্য নারীরাও বেশ বিস্মিত হয়ে পড়েন।

দায়িত্বরত পুলিশের এসআই আশরাফুল আলম বলেন, বেশ কিছুক্ষণ ধরেই দেখছি রোদে লাইনে দাঁড়ানো মায়ের কোলে শিশুটি অস্বস্তি বোধ করছে। কান্নাকাটিও করছে। লাইনে দাঁড়াতে শিশুটির মায়ের জন্য বেশ কষ্ট হচ্ছিল। কিন্তু আমি শিশুটিকে কোলে তুলে নেওয়ার পর একটু হাঁটাহাঁটি করতেই কান্না থেমে যায়। এতে আমার খুব ভালো লেগেছে।

ভোটদান শেষে শিশু আকাশের মা বণিতা খাতুন বলেন, পুলিশ মানুষকে কষ্ট দেয় এমন পরিচয়ই আমাদের জানা। কিন্তু আমার শিশুকে কোলে নেওয়ার পর তার কান্না থেমে গেছে। আমিও নিঃসংকোচে ভোট দিতে পেরেছি। পুলিশের এমন মানবিকতা দেখে আমারও ভালো লেগেছে।

সম্পর্কিত খবর