শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

কমেছে কাঁচা মরিচের দাম

কাঁচা মরিচের আমদানি বন্ধ হলেও বাজারে দেশীয় কাঁচা মরিচের সরবরাহ বেড়ে যাওয়ায় দিন দিন দাম কমছে। গত কয়েকদিনের ব্যবধানে কাঁচা মরিচের পাইকারী বাজারেই ২০-২৫ টাকা দাম কমেছে। দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারী বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০ টাকায়, যা চারদিন আগেও বিক্রি হয়েছে ৫০ টাকায়। দেশের বাজারে দেশীয় মরিচের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কমছে দাম বলে জানায় ব্যবসায়ীরা।

এদিকে দিনাজপুরের খুচরা বাজারে কাঁচা মরিচের দাম কমলেও বর্তমানে বিক্রি হচ্ছে প্রকারভেদে কেজি প্রতি ৬০-৮০ টাকায়। বাজার মনিটরিং তৎপর থাকলে দামে এতো কমবেশী হতো না বলে জানায় ক্রেতারা।

হিলির বাজারে কয়েকজন ক্রেতা জানায়, কয়েকদিন আগেও কাঁচা মরিচের দাম অনেকটাই বেশি ছিল। এখন কিছুটা কমেছে। প্রতি কেজি কাঁচা মরিচ ৩০ টাকায় কিনতে পারায় সাধারণ ক্রেতারা স্বস্থিতে।
কাঁচা মরিচ ব্যবসায়ী বিপ্লব হোসেন জানায়, কাঁচা মরিচের দাম অনেকটাই কমেছে। কারন দেশীয় বাজারে কাঁচা মরিচের সরবরাহ বেড়েছে। দাম কমার কারনে ক্রেতারা খুশি।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা বর্তমানে ভারত থেকে কোন প্রকার কাঁচা মরিচ আমদানি করছেন না। কারণ দেশীয় বাজারে কাঁচা মরিচের উৎপাদন ভাল হয়েছে এবং দিন দিন সরবরাহ বাড়ছে।

সম্পর্কিত খবর