পিপলস লিজিংয়ের কার্যক্রম চালু করতে সহযোগিতা করবে বিএসইসি

দুর্দশাগ্রস্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএসএল) কার্যক্রম চালু করতে সর্বাত্মক সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮০০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুসারে গত ২২ নভেম্বর পিএলএফএসএলের নবগঠিত পরিচালনা পর্ষদের সঙ্গে কমিশনের আলোচনা হয়েছে। এ আলোচনার পরিপ্রেক্ষিতে পিএলএফএসএলের ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক বিবরণী ও অন্যান্য কার্যক্রমের ওপর বিশেষ নিরীক্ষা কার্যক্রম পরিচালন করবে কমিশন।

সম্পর্কিত খবর