শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

চুয়াডাঙ্গায় নৌকায় আগুন, স্বতন্ত্রপ্রার্থীর কার্যালয় ভাঙচুর

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বড়বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নৌকার প্রার্থী নাহিদ হাসনাত সোহাগ জানান, ভোর ৪টার দিকে আমার বড়বোয়ালিয়া গ্রামের নির্বাচনী অফিসে হামলা চালায় স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকরা। এসময় নির্বাচনী অফিস ভাঙচুরের পর নৌকায় আগুন দেন তারা।

অপরদিকে একই গ্রামের পূর্বপাড়ায় স্বতন্ত্রপ্রার্থী (আনারস) কাওসার আহমেদ বাবলুর নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

এ বিষয়ে আলমডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলার ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

সম্পর্কিত খবর