শিরোনাম
icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী
down of head

পুঁজিবাজারে স্বচ্ছতা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আহ্বান

পুঁজিবাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। রাজধানীর আল-রাজী কমপ্লেক্সে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) নিজস্ব অফিস উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএসইসি চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, আমাদের শেয়ারবাজারের আকার জিডিপির মাত্র ২০ শতাংশ। এটা কোনো মার্কেট হলো না। তার পরও কত লোক বলে ফেলছে, মার্কেট অনেক বড় ও অতিমূল্যায়িত হয়ে গেছে। এ বিষয়গুলো মোকাবেলা করতে হবে, যা আমাদের একার পক্ষে সম্ভব না। এক্ষেত্রে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যেন আমরা আসল নিউজটা পাই। তথ্যের অবাধ প্রভাব নিশ্চিত করতে হবে।

বিএসইসির সক্ষমতার বিষয়ে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বিদ্যমান জনবল দিয়ে ১ হাজার ১০০ প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। আমাদের সন্ধ্যা ৭টা পর্যন্ত কাজ করতে হয়। তাই ক্যাপিটাল মার্কেট বিটের সাংবাদিকদের বিভিন্ন ইস্যুতে সঠিক তথ্য তুলে আনতে হবে, যা কমিশনের কাজকে সহজ ও দ্রুত করে তুলবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমজেএফের সভাপতি হাসান ইমাম রুবেল। সংগঠনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসইসির সাবেক চেয়ারম্যান ড. খায়রুল হোসেন, বর্তমান কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান ও শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস প্রমুখ।

সম্পর্কিত খবর