শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

২ হাজার করোনা কিট গায়েব, তদন্ত কমিটি গঠন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আরটিপিসিআর (রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ল্যাবে কিটবক্স গায়েবের অভিযোগ উঠেছে। হাসপাতালের এ ল্যাবে প্রায় দুই হাজার কিটবক্সের হিসাব মিলছে না বলে অভিযোগে জানা গেছে। এই কিটবক্স দিয়েই করোনার পরীক্ষা হয়।

এ ঘটনা তদন্তে গত ১০ নভেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক দুই সদস্যের তদন্ত কমিটি করেছেন। দ্রুত সময়ে কমিটিকে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিটবক্স গায়েবের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) সহযোগী অধ্যাপক ডা. খন্দকার মোহা. ফয়সাল আলমকে। এরই মধ্যে ল্যাবের সঙ্গে সংশ্লিষ্টদের ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কমিটি। তবে এ ব্যাপারে কথা বলতে অসম্মতি জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান।

রামেক হাসপাতালের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিটবক্স গায়েবের বিষয়টি স্পর্শকাতর। এখন তদন্ত হচ্ছে। তদন্ত কমিটি আরটিপিসিআর ল্যাব সংশ্লিষ্টদের কয়েকজনকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করেছেন। প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে। কারা জড়িত তাও জানা যাবে।

রাজশাহী মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, সম্প্রতি এ সংক্রান্ত একটি অভিযোগ আসার পর পরই তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। ওই তদন্ত কমিটি বিষয়টি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছেন। কমিটি প্রতিবেদন দাখিল করার পর বোঝা যাবে সত্যিই কোনো অসঙ্গতি আছে কিনা। এর আগে এ ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না বলে জানান হাসপাতাল পরিচালক।

করোনা পরিস্থিতির শুরু থেকেই রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত দুটি আরটিপিসিআর ল্যাবকে কেন্দ্র করে বিভিন্ন অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ উঠে আসে। এবার সেই মেডিকেল কলেজ হাসপাতালে দুই হাজার কিটবক্স গায়েব হওয়ার অভিযোগ সামনে এলো। সম্প্রতি ল্যাবের এক কর্মকর্তা গোপনে হাসপাতাল পরিচালকের কাছে করোনা পরীক্ষার কিটবক্সের গরমিলের ব্যাপারে লিখিত অভিযোগ করেন।

এর পরেই গোপন অভিযোগটি আমলে নেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। তিনি গত ১০ নভেম্বর এ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।

 

সম্পর্কিত খবর