শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বীর মুক্তিযোদ্ধা শ্বশুরকে বাবা বানিয়ে চাকরি!

বীর মুক্তিযোদ্ধা শ্বশুরকে বাবা বানিয়ে চাকরি নেওয়ার ঘটনায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের অফিস সহায়ক (পিয়ন) শামীম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক সত্যতা পাওয়ায় রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম শামীম আহমেদ এ সিদ্ধান্ত নেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের মাধববাঁকা গ্রামের শামীম হোসেন পেশায় এক সময় আদালতের মুহুরি ছিলেন। চতুর শামীম সরকারি চাকরির আশায় সোনাতলা উপজেলার জোড়গাছার বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়ার মেয়ে ফেনসি খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর মাধ্যমিক পাশ মুহুরি শামীম সরকারি চাকরির জন্য শ্বশুর সোনা মিয়াকে ‘বাবা’ বানানোর উদ্যোগ নেন।

এরপর শিক্ষা সনদ ও জাতীয় পরিচয়পত্রে পিতা মৃত করমতুল্লাহর পরিবর্তে শ্বশুর বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়ার নাম বসান। এমনকি পুলিশ ভেরিফিকেশন রিপোর্টও তার পক্ষে নেন। এরপর মুহুরির পেশা ছেড়ে সোনা মিয়ার ছেলে সেজে ২০১০ সালের নভেম্বরে মুক্তিযোদ্ধা কোটায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অফিস সহায়কের চাকরি নেন।

শুধু তাই নয়, তার স্ত্রী ফেনসি খাতুনও বাবার মুক্তিযোদ্ধা কোটায় মৎস্য অফিসে অফিস সহায়ক পদে চাকরি পান। তিনি বর্তমানে দুপচাঁচিয়া উপজেলা মৎস্য অফিসে কর্মরত রয়েছেন। স্ত্রীর সঙ্গে একই উপজেলায় চাকরি করতে তিনিও (শামীম হোসেন) দুপচাঁচিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে পোস্টিং নেন। বীর মুক্তিযোদ্ধা শ্বশুরকে বাবা বানিয়ে চাকরি নেওয়ার ঘটনা পত্রিকায় প্রকাশের পর ১০ নভেম্বর তাকে বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া শামীম হোসেনের মুঠোফোন বন্ধ থাকায় তার কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে দুপচাঁচিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী শাকিউল ইসলাম জানান, শ্বশুরকে বাবা বানিয়ে চাকরি নেওয়ার ঘটনাটি পত্রিকায় প্রকাশ হয়। এরপর রাজশাহী সার্কেল অফিস অফিস সহায়ক শামীম হোসেনের সকল কাগজপত্র চান। মুক্তিযোদ্ধা সোনা মিয়ার ওয়ারিশান সনদে শরীক হিসেবে তার নাম না থাকায় অভিযোগের সত্যতা পাওয়া যায়। ফলে রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ১০ নভেম্বর স্বাক্ষরিত পত্রে শামীম হোসেনকে অফিস সহায়ক পদ থেকে সাময়িক বরখাস্ত করেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে তদন্ত কমিটি হবে। তিনি যে একজন বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশ সেটি প্রমাণ করার জন্য বলা হবে। প্রমাণ করতে ব্যর্থ হলে ঊর্ধ্বতন কর্তপক্ষ তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন।

সম্পর্কিত খবর