শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

যন্ত্রণায় হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে : প্রভা

ছোট পর্দার গুণী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কাজল কালো চোখে তাকিয়ে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে নেন, আবার মিষ্টি হেসে কথা বলে উড়িয়ে নেন ভক্তদের মন। দীর্ঘ ক্যারিয়ারে নানা ঝড় মোকাবিলা করে তিনি এখনও নিজেকে ধরে রেখেছেন অভিনয়ে। নিয়মিত কাজ করে যাচ্ছেন।

কাজের ফাঁকে সামাজিক মাধ্যমেও সক্রিয় এখন প্রভা। প্রতিনিয়ত ছবি পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন। ডুবিয়ে রাখেন তার ভালোবাসার নিপুণ অভিনয়ে। অবশ্য ভক্তরা তার কোনো ছবিতেই মন্তব্য করার সুযোগ পায় না। কারণ, তিনি সেই অপশন বন্ধ করে রাখেন।

তবে এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে নোংরা ও বাজে মন্তব্যের শিকার হন তিনি। যেগুলো নানা সময়ে কষ্ট দেয় তাকে। এ নিয়ে মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে ছবি দিয়ে পোস্ট দেন প্রভা। তবে স্পষ্টভাবে কোনো কিছু না বললেও অন্যভাবে বুঝিয়ে দেন তিনি। অতীতের ফেলে আসা দিন নিয়ে এখনও অনেকে প্রশ্ন তোলেন। তবে এখন আর কিছু বলেন না প্রভা।

 

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু ছবি পোস্ট করেছেন প্রভা। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সঠিক মানুষ তোমার অতীত নিয়ে প্রশ্ন না তুলেই ভালোবাসবে’।

তিনি আরও লেখেন, ‘কতবার কষ্ট পেয়েছি! আমি বেশির ভাগ সময় অজানা কারণে কাঁদতাম। মনে হতো যন্ত্রণায় আমার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে। আমার ভেঙে পড়া আছে, কিন্তু আমি এখনও এখানে আছি। বেঁচে আছি, লড়াই করছি। যা স্বপ্ন দেখি, সেটা অর্জন করছি; যা আমার প্রাপ্য সেটা দাবি করছি। আলহামদুলিল্লাহ্‌।’

সম্পর্কিত খবর