শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

রাশিয়ার কয়লা আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা

এবার রাশিয়ার কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা এনেছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা শুক্রবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার ৮ কূটনীতিককে বহিষ্কার এবং রাশিয়ার কয়লা আমদানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেন। খবর বিবিসির।

কিশিদা সাংবাদিকদের উদ্দেশে বলেন, ক্রমাগত বেসামরিক লোকজনকে হত্যা এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে রাশিয়া। এগুলো ক্ষমার অযোগ্য যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সমন্বয় রেখে ক্রমাগত রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে জাপান। এ বিষয়ে কিশিদা বলেন, ইউক্রেনের পাশে আছে জাপান।

ভারত ও চীনের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম কয়লা আমদানিকারক দেশ জাপান। দেশটিতে কয়লা আমদানির ১১ শতাংশই আসে রাশিয়া থেকে।

এর আগে রাশিয়ার চার কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। চলতি সপ্তাহে ইউরোপের বেশ কিছু দেশও এমন পদক্ষেপ নেয়। সম্প্রতি ফ্রান্স, ইতালি বা জার্মানি বলেছে যে, ইউক্রেনে রাশিয়ার হামলাকে কেন্দ্র করেই তারা এমন পদক্ষেপ নিয়েছে। তবে অস্ট্রেলিয়ার মুখপাত্র আলেক্সান্ডার স্কালেনবার্গ অবশ্য এমন কিছু জানাননি।

তার আগে ৬৭ রুশ নাগরিকের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন বৃহস্পতিবার জানান, ইউক্রেনে মস্কোর আক্রমণকে কেন্দ্র করেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর