শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

রাজধানীতে বেড়ে চলেছে ডায়রিয়ার প্রকোপ

রাজধানী ঢাকায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। হাসপাতালগুলোতে এ রোগে আক্রান্তদের উপচে পড়া ভিড়।

কয়েক সপ্তাহ ধরে রাজধানীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআর,বি) রোগীর লম্বা সারি। গত সোমবার ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল প্রতিষ্ঠানটির ৬০ বছরের ইতিহাসের মধ্যে সর্বাধিক। এরপর সে রেকর্ড না পার হলেও থাকছে কাছাকাছি।

আইসিডিডিআর,বির বলছে, গত সোমবার এক হাজার ৩৮৩ রোগী ভর্তি হন। এটি ছিল আইসিডিডিআর,বি’র ৬০ বছরের ইতিহাসের মধ্যে সর্বাধিক।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সারা দেশে বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি থেকে মার্চ) সাড়ে চার লাখের বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫৫ হাজারের বেশি রোগীকে চিকিৎসা দিয়েছে আইসিডিডিআর,বি’র মহাখালী হাসপাতাল।

গত তিন মাসের হিসাবে দেখা যায়, ডায়রিয়ায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে আক্রান্ত হয়েছে এক লাখ ৫৯ হাজার ২৪৭ জন। আর, সবচেয়ে কম আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে।

খোঁজ নিয়ে জানা যায়, আইডিডিডিআর,বি’তে আজ শনিবার পর্যন্ত সোমবারের সে রেকর্ড না পার হলেও রোগী ভর্তির সংখ্যা থাকছে সেই রেকর্ডের খুব কাছাকাছি। প্রতিদিনই এক হাজার ৩০০ থেকে এক হাজার ৩৫০ জন রোগী ভর্তি হচ্ছেন। আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত প্রায় সাড়ে পাঁচশ রোগী ভর্তি হয়েছেন।

রাজধানীবাসী বলছেন, পরিস্থিতি দিনদিন অবনতির দিকে যাচ্ছে। অনেকেই বাসায় চিকিৎসা নিচ্ছেন। খুব বেশি সমস্যায় না পড়লে হাসপাতালে যাচ্ছেন না। ফলে যে পরিসংখ্যান দেখা যাচ্ছে, তারচেয়েও মারাত্মক অবস্থায় রয়েছে ডায়রিয়া পরিস্থিতি।

আইসিডিডিআর,বি’তে গিয়ে দেখা যায়, দুটি বাড়তি তাঁবু করা হয়েছে। তারপরও রোগীর চাপ সামাল দেওয়া যাচ্ছে না। তবে, লোকবলের কোনো সংকট নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সংকট রয়েছে স্থানের। এজন্য স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে সমাধান না হলে তবেই আইসিডিডিআর,বি’তে আসার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এমন পরিস্থিতি এড়াতে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞেরা। তাঁরা বলছেন, পানিবাহিত রোগ হলেও একই পরিবারের সবাই আক্রান্ত হচ্ছেন না। ফলে পানি দায়ী থাকলেও পানিই মূল কারণ না-ও হতে পারে। বাইরে পানি পান, খাবার খাওয়া একটি কারণ হতে পারে বলে মনে করছেন তাঁরা।

এ পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞেরা বিশুদ্ধ পানি পানের জন্য পরামর্শ দিয়েছেন। সে ক্ষেত্রে ফুটিয়ে পানি পান করার কথা বলছেন তাঁরা। পরিহার করতে বলেছেন রাস্তার পাশের খাবার।

সম্পর্কিত খবর