শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মহাসড়কে ২০ কিলোমিটার পর্যন্ত যানজট

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বগুড়া ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার (১১ মার্চ) দিনগত রাত সাড়ে ৯টা থেকে হাটিকুমরুল- বগুড়া মহাসড়কের চান্দাইকোনা থেকে হাটিকুমরুল বাজার পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকা ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা ব্রিজ এলাকাতে ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। ধীরে ধীরে যানজটের তীব্রতা বাড়ছে।

মাইক্রোবাসচালক জাহিদুল ইসলাম, ট্রাকচালক মনিরুল ইসলাম ও সোহেল, এইচ কে পরিবহনের চালক-হেলপারসহ বিভিন্ন পরিবহনের যাত্রী এবং চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, চান্দাইকোনা থেকে হাটিকুমরুল পর্যন্ত ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। এ রুটে শত শত গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে। অপরদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা ব্রিজের উভয় পাশে অন্তত ৫ কিলোমিটার যানজট রয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, বগুড়া রুটের ভূঈয়াগাঁতী এলাকায় একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে যানজট সৃষ্টি হয়। পুলিশের দুটি টিম সেখানে কাজ করছে। নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় একটি লেন বন্ধ রয়েছে। ফলে সেখানে জ্যাম রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, সকাল থেকে যানবাহনের চাপ ছিল এ কারণে দিনভর থেমে থেমে যানজট ছিল। সন্ধ্যায় কিছু কমলেও নলকা সেতুকে ঘিরে যানজট রয়েছে।

 

 

সম্পর্কিত খবর