শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

চীনে ফের করোনা সংক্রমণ বাড়ছে, লকডাউন শহরে

করোনা ভাইরাস মহামারি থেকে এখনো বের হতে পারেনি গোটা বিশ্ব। টিকা দেওয়ার পর অনেক দেশে যখন সবকিছু স্বাভাবিক হচ্ছে, ঠিক তখনই চীনের একটি শহরে আরাব সংক্রমণ বাড়তে শুরু করেছে। এতে করে সেখানে চলাচলের ওপর বিধিনিষেধ দিয়ে লকডাউন জারি করা হয়েছে। শুক্রবার (১১ মার্চ) চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শিল্পাঞ্চল চ্যাংচুনের ৯০ লাখ বাসিন্দার ওপর এই লকডাউন দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, নির্দিষ্ট কোনো কারণ ছাড়া বাসিন্দারা বাড়ি থেকে বের হতে পারবেন না। পরিবারের একজন সদস্যই কেবল বের হতে পারবেন।

আরও বলা হয়, সমস্ত শহরবাসীকে তিন পর্যায়ে শারীরিক পরীক্ষা করাতে হবে। জরুরি পরিষেবা ছাড়া বাকি সমস্ত কিছু বন্ধ রাখতে হবে। করোনায় চীনজুড়ে স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে ৩৯৭ জন। তাদের মধ্যে ৯৮ জন চ্যাংচুন শহরলাগোয়া জিলিন প্রদেশের। গত এক সপ্তাহে জিলিন প্রদেশে সংক্রমিত হয়েছেন ১ হাজার ১০০ জন।

চীনা কর্তৃপক্ষ বারবার বলে আসছে, যেকোনো প্রদেশ বা শহরে করোনা ভাইরাসের একাধিক রিপোর্ট পাওয়া গেলে সেখানে লকডাউন জারি করা হবে। করোনা ভাইরাস মহামারি নিয়ে চীনের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এসব পদক্ষেপ নির্দিষ্ট করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালে চীনের উহান প্রদেশে প্রথমবার করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরপর বিশ্বজুড়ে এই ভাইরাস ছড়িয়ে পড়ে।

 

সম্পর্কিত খবর