শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বৈশ্বিক খাদ্যশস্য উৎপাদন ৪ কোটি টন কমার আশঙ্কা

২০২২-২৩ মৌসুমে খাদ্যশস্যের বৈশ্বিক উৎপাদন চার কোটি টন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গম, ভুট্টা ও যবের নিম্নমুখী উৎপাদন খাদ্যশস্যের সর্বোপরি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। সম্প্রতি ইন্টারন্যাশনাল গ্রেইনস কাউন্সিল (আইজিসি) ৫৬তম কাউন্সিল সেশনে এ তথ্য জানিয়েছে।

আইজিসি বলছে, ২০২২-২৩ মৌসুমে বিশ্বজুড়ে খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ২২৫ কোটি ১০ লাখ টনে। এদিকে উৎপাদন কমলেও খাদ্যশস্যের চাহিদার মাত্রা ঊর্ধ্বমুখীই থাকবে। ফলে মৌসুম শেষে বৈশ্বিক মজুদ কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

গ্রেইনস কাউন্সিলের দেয়া তথ্যানুযায়ী, ২০২২-২৩ মৌসুমে খাদ্যশস্যের বৈশ্বিক বাণিজ্য ৩ শতাংশ কমতে পারে। এ সময় বাণিজ্যের পরিমাণ দাঁড়াবে ৪০ কোটি ৪০ লাখ টনে। এর মধ্যে সবচেয়ে বেশি কমবে ভুট্টা ও যবের বাণিজ্য।

তবে সয়াবিনের বৈশ্বিক উৎপাদন ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছে আইজিসি। গত মৌসুমের তুলনায় উৎপাদন ১১ শতাংশ বেড়ে ৩৭ কোটি ৮০ লাখ টনে উন্নীত হতে পারে। শস্যটির বাণিজ্য ৮ শতাংশ বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। এশিয়ার বাজারেই শস্যটির সবচেয়ে বেশি লেনদেন হবে। অন্যদিকে চালের বৈশ্বিক উৎপাদনও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। উৎপাদন বৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখবে এশিয়া।

বিশ্লেষকরা বলছেন, করোনা মহামারীর ধাক্কা সামলে বিশ্ব অর্থনীতিতে যখন গতি সঞ্চার হচ্ছিল, তখন খাদ্যশস্যের বাজার চাঙ্গা হয়ে ওঠে। কিন্তু লজিস্টিকস, পরিবহন, শ্রমিক সংকটসহ নানা প্রতিবন্ধকতায় বাজার ধীরে ধীরে অস্থিতিশীল হতে শুরু করে। এর মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সূত্রপাত বাজারকে দীর্ঘ অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়।

বৈশ্বিক গম রফতানির সিংহভাগই আসে রাশিয়া ও ইউক্রেন থেকে। যুদ্ধের প্রভাবে ইউক্রেনের কৃষ্ণ সাগরীয় বন্দরগুলো অবরুদ্ধ হয়ে পড়লে তলানিতে নামে রফতানি। অন্যদিকে পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞায় রাশিয়ার রফতানিও ব্যাহত হয়। বাজার যখন যুদ্ধসহ বহুমুখী সংকটে জর্জরিত ঠিক তখনই গম রফতানি বন্ধের ঘোষণা দেয় অন্যতম শীর্ষ উৎপাদক ভারত। এ ঘোষণার পর খাদ্যশস্যের বাজার আরো নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।

এদিকে বৈরী আবহাওয়ায় লাতিন আমেরিকার দেশগুলোয় উৎপাদন হতাশার জন্ম দিয়েছে। এ অঞ্চল থেকে প্রত্যাশিত উৎপাদন আসার সম্ভাবনা না থাকায় বাজারে সরবরাহ ও চাহিদার ভারসাম্য নিয়ে উদ্বেগ কাটছে না কোনোভাবেই।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জানায়, গত মাসে টানা দ্বিতীয়বারের মতো কমেছে খাদ্যপণ্যের বৈশ্বিক দাম। এক্ষেত্রে সহায়তা করেছে ভোজ্যতেলের নিম্নমুখী বাজার। কিন্তু অন্যান্য পণ্যের কমলেও ঊর্ধ্বমুখী ছিল গমের দাম। তথ্য বলছে, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারে গমের ভবিষ্যৎ সরবরাহ মূল্য প্রায় ৪৮ শতাংশ বেড়েছে। এছাড়া খাদ্যশস্যের দাম বাড়ার পেছনে ভারতের গম রফতানি নিষেধাজ্ঞাও ভূমিকা পালন করেছে।

তবে সম্প্রতি কৃষিপণ্যের বাজারে স্থিতি ফিরতে শুরু করেছে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানায়, গত সপ্তাহে গমের দাম ১০ দশমিক ২, ভুট্টার ৬ দশমিক ৪, চাল ও তুলার ৩ দশমিক ৯, সয়াবিনের ২ ও চিনির ১ দশমিক ৩ শতাংশ কমেছে। তবে কফির দাম ১ দশমিক ৩ ও কোকোর দশমিক ৩ শতাংশ বেড়েছে।

সম্পর্কিত খবর