শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ফেনীতে আবাসিক হোটেল থেকে ৮ রোহিঙ্গা গ্রেপ্তার

ফেনী শহরের একটি আবাসিক হোটেল থেকে আটজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার মহিপাল এলাকায় একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আটজন হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং আশ্রয়শিবিরের নুর আহম্মদের ছেলে আবদুল মন্নান (২০), হামিদ হাসানের ছেলে আবদুস শুক্কুর (১৮), আবুল কালামের ছেলে মো. জামাল হোসেন (২২), বদি আলমের ছেলে সফি আলম (২৫), আবু সৈয়দের ছেলে মোহাম্মদ ইলিয়াছ (৩০), কবির আহম্মেদের ছেলে এনামুল হক (২১), বালুখালী এলাকার আশ্রয়শিবিরের আলী হোসেনের ছেলে নবী হোসেন (১৪) ও ফজল আহম্মদের ছেলে নুর হোসেন (১৮)।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) আবদুর রহীম জানান, তারা তিন-চার দিন আগে কক্সবাজারের উখিয়া এলাকা থেকে গোপনে ফেনী আসেন। এরপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী শহরের মহিপাল এলাকায় পাশের গোল্ড স্টার নামের একটি আবাসিক হোটেলে ওঠেন।

পুলিশ খবর পেয়ে তাদের আটজনকে আটক করে মডেল থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে।

তাদের আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন।

তিনি বলেন, গ্রেপ্তার আটজন ফেনীতে আবাসিক হোটেলে অবস্থান করে শহরের বিভিন্ন স্পটে মাদকদ্রব্য কেনাবেচা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত খবর