শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

বিয়ে না দেওয়ায় ফাঁস নিলো চেয়ারম্যানপুত্র

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আরমান হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র। আরমান চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুদ্দিনের ছেলে। সে স্থানীয় কোদালিয়া শহরউল্লাহ ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

শুক্রবার (১০ জুন) উপজেলার চন্ডিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবারের লোকজন জানান, শুক্রবার সকালে নাস্তা খাওয়ার পর নিজের কক্ষে যায় আরমান। দুপুরের দিকে জুম্মার নামাজ পড়ার জন্য তার মা তাকে ডাকতে গেলে দরজা ভেতর থেকে লাগানো দেখতে পান। পরে পরিবারের লোকজন তার কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্বজনরা জানান, বয়সে বড় একই বিদ্যালয়ের এক সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই কিশোরের। পরিবারের কাছে মেয়েটিকে বিয়ে করার কথা জানায় আরমান। তবে বয়স কম হওয়ায় রাজি হয়নি পরিবার। এতে ক্ষুব্ধ হয়ে সে আত্মহত্যা করতে পারে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান জানান, মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়েছে।

সম্পর্কিত খবর