শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মুক্তিযোদ্ধার সন্তানসহ তাঁর পরিবারকে উচ্ছেদ ও মেরে ফেলার হুমকি

জমি ক্রয় করে ১৪ বছর ভোগ দখলরত অবস্থায় ইউনাইটেড গ্রুপ কর্তৃক নিরীহ মুক্তিযোদ্ধার সন্তান ও তাঁর পরিবারকে জোর পূর্বক উচ্ছেদ, গুম ও প্রাণ নাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এমতাবস্থায় মুক্তিযোদ্ধার সন্তান ও তাঁর পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শনিবার ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন ক্র্যাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগি এম এম এ কাদের।

সংবাদ সম্মেলন তিনি অভিযোগ করেন, আমি একজন ব্যাবসায়ী। সরকারকে নিয়মিত আয়কর দিচ্ছি,। আমার স্ত্রী, ইয়াসমিন আরা বেগম পিতা-মৃত বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মুনসুর আহমেদ (অবঃ পুলিশ কর্মকর্তা)। আমার শশুরের পেনশনের টাকা এবং আমার ব্যবসাযর টাকা দিয়ে ২০০৬ ইং সালে নেপচুন ল্যান্ড ডেভেলপমেন্ট কোং (ইউনাইটেড গ্রুপ) থেকে বাড্ডা সেক্টর নং-১, প্লট নং-৫১, রোড নং ১০৩ ও ১০৮, নেপচুন সিটি, মাদানী এভিনিউ ১০০ ফুট এর কাছে এক বিঘা জমি ক্রয় করে টিনের ঘরবাড়ি, ডেইরী ফার্ম, মালের গোডাউন তৈরী করে ভোগ-দখল করছি। খাজনাও পরিশোধ করে আসছি।

কিস্তু গত ২৮ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখে ইউনাইটেড সিটি আমার ক্রয়কৃত প্লটটি আমাকে ছেড়ে দিতে বলে। বিনিময়ে আমাকে অন্য একটি প্লট দিকে চায় ।

আমি তাদের এই প্রস্তাব মানতে অস্বীকার করলে গত ১১/১০/২০২০ইং তারিখ সকাল ১১.০০ টায় করোনা কালিন লক-ডাউনের সময় সন্ত্রাসী বাহিনী ইউনাইটেড গ্রুপের মালিকদের উপস্থিতিতে ও তাদের হুকুমে ঘর ভাঙ্গার সরঞ্জাম দিয়ে আমাদের জায়গার ৪/৫টি পরিবারের বসবাসের আবাসিক ঘর- বাড়ি,শৌচাগার, ডেইরী ফার্ম ভাংচুর ও উচ্ছেদ করে। এছাড়া, ট্রাকে করে মাটি এনে ভরাট করতে চেষ্টা চালায়। পরে আমরা বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ২য় আদালত, ঢাকায় একটি দেওয়ানী মোকদ্দমা দায়ের করি। উক্ত মোকদ্দমা কোর্ট স্থিতাবস্থায় বজায় রাখার নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞা অমান্য করেও তাহারা আমাদের জমিতে মাটি ফেলে আরো উঁচু করে আমাদের চলাচলের রাস্তাঘাট বন্ধ করে দেয়। আমাদের চলাচলের ১০৩ নং রাস্তা বালি দিয়ে বন্ধ করে এবং ১০৮ নং রাস্তা লোহার গেইট দিয়ে বন্ধ করে দেয়।

ইউনাইটেড গ্রুপ এথন আমাকে আমার ছেলেদের সহ পরিবারের সবাইকে গুম করার ও মেরে ফেলার হুমকি দিচ্ছে অভিযোগ করে তিনি আরো বলেন, এ বিষয়ে বাড্ডা থানায় ১৬/০২/২০২১ইং তারিখে ১০৬৮ নম্বর সাধারণ ডায়েরী করা হয়েছে। এছাড়া, আমরা বিজ্ঞ-মহানগর হাকিমের আদালতে একটি মামলা করি। যাহা বিজ্ঞ-আদালত পি.বি.আই- কে তদন্তের করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। কিন্তু পি বি আই বনশ্রী অফিসে আই ও জনাব সাদিকুর রহমান কয়েক বার আমার জমিতে সরেজমিন তদন্ত করেন এবং আমার নিকট হতে সম্পূর্ণ কাগজ পত্র গ্রহণ করেন ও আমার মানিত সাক্ষিদের জবান বন্দি গ্রহণ করেন।

তিনি আমাদের জিজ্ঞাসার জবাবে বলেন তদন্তের কাজ শেষ কয়েক দিনের মধ্যেই আদালতে প্রতিবেদন জমা দিবেন। এরই মধ্যে ২ মাস পূর্বে পি বি আই কল্যানপুর অফিস থেকে এস আই বদরুল হায়দার পরিচয় দিয়ে বলেন, তিনি ইয়াসমিন আরার মামলার আই ও, অতি সত্ত্বর তাহার সাথে দেখা করার জন্য, আমরা সকল কাগজ পত্র নিয়ে দেখা করি এবং তিনি সহ আমাদের জমিতে গেলে সেখানে ইউনাইটেড গ্রুপের সিকিউরিটি ঢুকতে দেয়নি। এমতাবস্থায় নিরীহ মুক্তিযোদ্ধার সন্তান ও তাঁর পরিবারের সবাইকে নতুন জীবন দিয়ে বাঁচার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রীর ও সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

সম্পর্কিত খবর