শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ফরিদপুরে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস

পবিত্র মাহে রমজানে স্বল্প আয়ের মানুষের কথা মাথায় রেখে ফরিদপুরে মাত্র ৬০০ টাকায় বিক্রি করা হচ্ছে গরুর মাংস।

রোববার সকাল ১০টা থেকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বল্প মূল্যে মাংস বিক্রির এ কার্যক্রম শুরু হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন এ উদ্যোগ নিয়েছে।

এ কার্যক্রম চলবে আগামী ০৯ এপ্রিল পর্যন্ত। রোববার এ কার্যক্রম সকাল ১০টায় শুরু হলেও সোমবার থেকে সকাল ৯টায় শুরু করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এ এস এম শাহাদাত হোসেন।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বল্প মূল্যে গরুর মাংস বিক্রির এ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীর, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এ এস এম শাহাদাত হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে এনডিসি এ এস এম শাহাদাত হোসেন বাংলানিউজকে বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের জেলা প্রশাসন স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে মাংস বিক্রির এ উদ্যোগ নিয়েছে। প্রতিদিন দুটি করে গরু জবাই দেওয়া হচ্ছে। যে কেউ প্রতি কেজি মাংস মাত্র ৬০০ টাকায় কিনতে পারবেন।

এন এস

সম্পর্কিত খবর