শিরোনাম
ইউরোপের বাজারে বাংলাদেশের ১৬ প্রতিষ্ঠানবাতিল ১৩৪ ফ্লাইট, বিপাকে ২০ হাজার যাত্রীউপকূল রক্ষায় এখনই বিনিয়োগ জরুরি: এডিবিসাজেকে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণাডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, ভর্তি ১,৩৭৩দক্ষিণ আমেরিকায় ৩ মাসে রপ্তানি আয় বেড়েছেপাঁচ বছরে কার্ড লেনদেন বেড়েছে ১০৩%রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল জ্বালানিটানা চতুর্থ দিনে কমল স্বর্ণের দামসাত বছরে সড়কে প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুরজন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ ৭ দিননিউইয়র্কে গ্ল্যামারাস তমা মির্জাআজ বিজয়া দশমীনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে বড় উদ্যোগ১২ দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
down of head

বিশেষ ডিসকাউন্টে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ
মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি ও ইনসাফ বারাকাহ হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি

প্রেস বিজ্ঞপ্তি:

রাজধানীতে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) ও ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের মধ্যে করপোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় এমআরইউর সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের নির্ধারিত পরিবারের সদস্যরা হাসপাতালটির বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় বিশেষ ডিসকাউন্ট সুবিধা গ্রহণ করতে পারবেন।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সেমিনার কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাল্টিমিডিয়া সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাঁদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছে এমআরইউ। চুক্তি অনুযায়ী, সংগঠনটির সদস্যদের পাশাপাশি তাঁদের পিতা-মাতা, স্বামী বা স্ত্রী এবং সন্তানরাও নির্ধারিত শর্তে এ সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির পক্ষে স্বাক্ষর করেন সংগঠনটির সভাপতি শাহরিয়ার নাঈম ও সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দীন। অন্যদিকে, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর) মো. আলতাফ হোসেন, সহকারী মহাব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার) মুহা. হাফিজুর রহমান এবং সহকারী ব্যবস্থাপক (বিপণন ও মিডিয়া ইনচার্জ) এইচ এম দুলাল।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ইসলাম উদ্দিন, দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাত, কার্যনির্বাহী সদস্য আবুল খায়ের, শিমুল হাওলাদার এবং সদস্য হেদায়েতুল্লাহ তুর্কী, বাপ্পি, ইমরান, ইসা, রনিসহ সংগঠনটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

হাসপাতালের পক্ষে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মোজাফফর হাসান খান মজলিস, সিনিয়র এক্সিকিউটিভ (করপোরেট) মো. হিরো মিয়া এবং মো. ইমরান হোসেন।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহরিয়ার নাঈম বলেন, “মাল্টিমিডিয়া সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি কাজ করে যাবে। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে কর্মসংস্থান, নিরাপত্তা এবং সাংবাদিকদের প্রয়োজনসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এমআরইউ উদ্যোগ গ্রহণ করবে।”

তিনি আরও বলেন, সংগঠনের সদস্যদের স্বাস্থ্যসেবার অংশীদার হিসেবে যুক্ত হওয়ায় ইনসাফ বারাকাহ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এ ধরনের উদ্যোগ মাল্টিমিডিয়া সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

এমআরইউ দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাত জানান, এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্যদের পাশে থাকার এবং তাঁদের স্বাস্থ্যসেবায় সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ করপোরেট চুক্তির ফলে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্য ও তাঁদের পরিবারের জন্য মানসম্মত চিকিৎসা ও স্বাস্থ্যসেবা গ্রহণ আরও সহজ, সুবিধাজনক এবং সাশ্রয়ী হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত কল্যাণ ও স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

সম্পর্কিত খবর