মেঘনা লাইফে ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য১৫% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি

শেয়ারহোল্ডারদের জন্য১৫% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি

পুঁজিবাজরে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি ২০২৫ সালের ব্যবসায়িক ফলাফলের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে আগামী ২০ আগষ্ট, ২০২৬ বেলা ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জুলাই, ২০২৬

সম্পর্কিত খবর