শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

প্রাইম ব্যাংককে ৩ কোটি ডলার ট্রেড লোন দিল সিডিসি গ্রুপ

প্রাইম ব্যাংক লিমিটেডকে ৩ কোটি ডলার ট্রেড ফাইন্যান্স লোন দিয়েছে যুক্তরাজ্যের ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইনস্টিটিউশন ও ইমপেক্ট ইনভেস্টর সিডিসি গ্রুপ। এ ঋণ প্রাইম ব্যাংকের করপোরেট কাস্টমারদের মার্কিন ডলারের ফান্ডিং চাহিদা পূরণের সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় আমদানি ও রফতানি কার্যক্রমকে শক্তিশালী করাসহ বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি অব্যাহত রাখবে।

সিডিসির এ ঋণ সুবিধা প্রাইম ব্যাংকের ট্রেড ফাইন্যান্স প্রদানের ক্ষেত্রে একটি স্থিতিশীল উৎস হিসেবে কাজ করবে। এ আর্থিক তারল্য প্রাইম ব্যাংককে দেশের ব্যবসায়ীদের দীর্ঘতর মেয়াদে ফরেন কারেন্সি ট্রেড ক্রেডিট প্রদান করতে সক্ষম করবে এবং এ সুবিধার ফলে দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত যেমন উৎপাদন, তৈরি পোশাক খাত, খাদ্য ও কৃষিতে প্রতি বছর অতিরিক্ত ৬০ মিলিয়ন মার্কিন ডলার বাণিজ্য হবে বলে আশা করা যাচ্ছে।

সিডিসি গ্রুপের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম. রেহান রশিদ বলেন, প্রাইম ব্যাংকের সঙ্গে সিডিসি গ্রুপের এই অংশীদারিত্ব বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তিকরণ বৃদ্ধিতে এবং মার্কেটে ফান্ডিং ঘাটতি পূরণে সহায়তা দেবে। এ পার্টনারশিপ স্থানীয় ব্যবসায়ীদের মূলধন সহায়তা, ব্যবসায় বৃদ্ধি এবং অর্থনীতির গতি ত্বরান্বিত করবে।

প্রাইম ব্যাংকের এমডি ও সিইও হাসান ও. রশীদ বলেন. সিডিসির সঙ্গে এ পার্টনারশিপ সত্যিই একটি সময়োপযোগী উদ্যোগ। এ সহযোগিতা প্রাইম ব্যাংককে কভিড-পরবর্তী ব্যবসায়িক পরিবেশে করপোরেট এবং এসএমই ক্লায়েন্টদের ব্যবসায়িক চাহিদা মেটাতে সহায়তা করবে। বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক বিনিয়োগ সংস্থা সিডিসির এই নতুন ট্রেড ফাইন্যান্স লোন, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলোয় প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশের জিডিপি বৃদ্ধিতে সহায়তা করবে। এটি বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারকে ত্বরান্বিত করার ক্ষেত্রে যুক্তরাজ্যের অঙ্গীকারের আরো একটি প্রমাণ।

সম্পর্কিত খবর