শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ফেসবুক কোম্পানির নতুন নাম ‘মেটা’

মার্ক জাকারবার্গের ফেসবুক এখন থেকে ‘মেটা’ নামে পরিচিত হবে

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের করপোরেট নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে ‘মেটা’। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপসগুলোর প্যারেন্ট কোম্পানি হবে মেটা। গতকাল বৃহস্পতিবার ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ কোম্পানির বার্ষিক হার্ডওয়্যার ইভেন্ট ‘কানেক্টে’ এই ঘোষণা দেন।

নামবদল সম্পর্কে মার্ক জাকারবার্গ লিখেছেন, এখন থেকে আর মূল পরিচয় ফেসবুক নয়, আমাদের প্রথম পরিচয়ে মেটাভার্স হতে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের ব্র্যান্ডটি একটি পণ্যের সঙ্গে এত গভীরভাবে সংযুক্ত যে সম্ভবত আমরা আর যা কিছু করছি তার প্রতিনিধিত্ব করতে পারে না।

জাকারবার্গ লিখেছেন, ক্লাসিকস পড়তে বরাবরই ভালোবাসি। গ্রিক শব্দ ‘বিয়ন্ড’ (অনন্ত) থেকে এসেছে মেটা শব্দটি। ব্যক্তিগতভাবে যে শব্দ বেছে নেওয়ার কারণ আরও অনেক কিছু তৈরি করা বাকি। আমাদেরও পথচলার অনেক নতুন পথ বাকি, সেই ধারণা থেকেই এই নামকরণ।

উল্লেখ্য, ফেসবুক যাত্রা শুরু করে ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি। তারপর থেকে মার্ক জুকারবার্গের হাত ধরে ক্রমশ শাখা-প্রশাখা বিস্তার করেছে ফেসবুক। ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অকুলাসের মতো শাখার পাশাপাশি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সবই এই মুহূর্তে ছিল মাদার কোম্পানি ফেসবুকের অধীনস্থ। কিন্তু নতুন নামকরণে নতুন পথচলা শুরুর ইঙ্গিত দিলেন মার্ক জুকারবার্গ।

সম্পর্কিত খবর