শিরোনাম
icon জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার সম্মেলন শুক্রবার icon আবারও মজুরি বোর্ডের সভা ডাক icon ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে সানকো icon জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম icon ২৫ দিন বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্র icon সাত জেলায় নতুন পুলিশ সুপার icon রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি icon দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল icon দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌ icon সূচক ও লেনদেনের পতন icon ছয় দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ icon এক দিনে ৪ হাজারের বেশি ট্রাফিক মামলা icon বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম icon রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৭ icon বীকন ফার্মার স্পন্সর পরিচালকের শেয়ার প্রাপ্তির ঘোষণা icon সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত icon লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের চুক্তি icon ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল icon বোনাস শেয়ার ইস্যুতে বিএসইসির দ্বারস্থ এশিয়াটিক icon অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি icon খেজুর, আপেল-কমলায় শুল্ক কমাল এনবিআর icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon সোনার দামে বড় পতন icon ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
down of head

‘নিউ জার্নি, নিউ লাইফ’, দোয়া চাইলেন অপু

জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখলেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনেত্রীর পাশাপাশি এখন তিনি প্রযোজকও। আর গতকাল বুধবার সরকারি অনুদানের অর্থ পাওয়ার মধ্য দিয়ে প্রযোজক হিসেবে যাত্রা শুরু করলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাস নিজেই।

তার ভাষ্য, ‘‘গতকাল মন্ত্রণালয় থেকে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘লালা শাড়ি’র জন্য অনুদানের প্রথম চেক গ্রহণ করলাম। চলতি বছরই সিনেমা নির্মাণের কাজ শুরু করবো। আশা করি, দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো।’’

অপু জানান, তার প্রযোজনার প্রথম সিনেমা ‘লালা শাড়ি’ নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস। আর এটি নির্মিত হবে অপুর প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় প্রডাকশন হাউজ’র ব্যানারে। তবে এখনই সিনেমার শিল্পীদের নাম প্রকাশ করতে চান না এই অভিনেত্রী।

ঢালিউড কুইন’খ্যাত এই চিত্রনায়িকা বলেন, ‘নিউ জার্নি, নিউ লাইফ, সবার কাছে দোয়া চাই। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য, আশা করি সবসময় বাংলা চলচ্চিত্রের পাশে এভাবেই আপনাকে পাশে পাবো। জয় হোক বাংলা চলচ্চিত্রের।’

উল্লেখ্য, গত মাসের মাঝামাঝিতে তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে ২০২১-২২ অর্থ বছরের অনুদানপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সেখানে ‘লালা শাড়ি’র জন্য অপু বিশ্বাসকে ৬৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বাংলা সিনেমার সুপারস্টার’খ্যাত শাকিব খানও একই অর্থ অনুদান পায় ‘মায়া’ সিনেমার জন্য। এটি নির্মাণ করবেন হিমেল আশরাফ। এ ছাড়াও ২০২১-২২ অর্থ বছরের ১৯টি সিনেমার জন্য অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

সম্পর্কিত খবর