অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির উৎপাদন ও কার্যক্রমের নমনীয়তা বৃদ্ধি করা এবং কোম্পানির ব্যবসায়িক প্রয়োজনীয়তাগুলোকে সমর্থন জোগাতে অলিম্পিক সিমেন্ট লিমিটেডের সাথে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদ বরিশালস্থ অলিম্পিক সিমেন্ট লিমিটেডের সাথে একটি টোল ম্যানুফ্যাকচারিং চুক্তি সম্পাদনের অনুমোদন দিয়েছে।
এ চুক্তির আওতায় বরিশালে অবস্থিত অলিম্পিক সিমেন্ট কারখানায় হাইডেলবার্গ সিমেন্টের জন্য সিমেন্ট উৎপাদন করা হবে।
উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও প্যাকেটজাত করার উপকরণ সরবরাহ করবে হাইডেলবার্গ সিমেন্ট। কোম্পানিটির নির্ধারিত গুণগত মান এবং প্রযোজ্য আইন ও বিধিবিধান অনুসরণ করে উৎপাদন করতে হবে।
চুক্তিটি প্রাথমিকভাবে ছয় মাসের জন্য কার্যকর থাকবে এবং উভয় পক্ষের পারস্পরিক সম্মতির ভিত্তিতে তা নবায়ন করার সুযোগ থাকবে।
