শিরোনাম
icon বীকন ফার্মার স্পন্সর পরিচালকের শেয়ার প্রাপ্তির ঘোষণা icon সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত icon লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের চুক্তি icon ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল icon বোনাস শেয়ার ইস্যুতে বিএসইসির দ্বারস্থ এশিয়াটিক icon অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি icon খেজুর, আপেল-কমলায় শুল্ক কমাল এনবিআর icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon সোনার দামে বড় পতন icon ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon ছেলের সঙ্গে জলকেলিতে অপু বিশ্বাস icon স্বর্ণের দাম আরও কমল icon বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো icon পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু
down of head

লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের চুক্তি

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি লেবাননের প্রতিষ্ঠান ফ্রিগো পাওয়ার ফর জেনারেল ট্রেডিংয়ের সঙ্গে পাঁচ বছরের জন্য একটি বৈশ্বিক পরিবেশক চুক্তি (গ্লোবাল ডিস্ট্রিবিউটরশিপ অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি লেবাননে ওয়ালটনের পণ্য বিক্রয়, বিতরণ ও বিপণনের অনুমোদিত পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করবে।

এছাড়া, ইয়েমেনের প্রতিষ্ঠান মোহাম্মদ আবদুল্লাহ আল-ইজ্জি ফর ইমপোর্টের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ওয়ালটন। এর আওতায় পণ্য ক্রয়, বিপণন, মানসম্মত গ্রাহকসেবা ও পণ্যের প্রচারে দুই প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। এর মূল লক্ষ্য হলো সংশ্লিষ্ট অঞ্চলে ওয়ালটন ব্র্যান্ডের পরিচিতি বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণ করা।

সম্পর্কিত খবর