শিরোনাম
icon ছেলের সঙ্গে জলকেলিতে অপু বিশ্বাস icon স্বর্ণের দাম আরও কমল icon বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো icon পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়
down of head

ছেলের সঙ্গে জলকেলিতে অপু বিশ্বাস

মায়ের স্নেহের কাছে পানির ঢেউও যেন হয়ে ওঠে আনন্দের খেলা। কখনো ছেলেকে আগলে রাখা, কখনো তার সঙ্গে হাসি-খুনসুটিতে মেতে ওঠা এমনই কিছু ভালোবাসার মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছেলে আব্রাম খান জয়কে নিয়ে জলকেলির সেই ছবিগুলোতে ধরা পড়েছে মা-ছেলের স্নেহমাখা সময়।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব অপু বিশ্বাস। ছেলেকে নিয়ে কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিগুলোতে দেখা যায়, সুইমিং পুলের পানিতে ছেলেকে আগলে রেখেছেন অপু। কখনো ছেলের দিকে তাকিয়ে হাসছেন, কখনো তাকে জড়িয়ে ধরে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন।

একটি ছবিতে মায়ের প্রতি ছেলের ভালোবাসার মুহূর্তও ধরা পড়েছে। ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘লক্ষী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়াভরা তোর মুখে মাশাআল্লাহ।’

অপুর এই ছবিগুলোতে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীরা। মন্তব্যের ঘরে মা-ছেলের মিষ্টি মুহূর্তের প্রশংসা করছেন অনেকে। একজন লিখেছেন, ‘দিদি ভাই, তোমাদের চমৎকার লাগছে।’ আরেকজনের মন্তব্য, ‘আপনাদের দুইজনকে খুব সুন্দর লাগছে।’

সম্পর্কিত খবর